📄 স্বামীদের লানত করার কারণে জাহান্নামে যাবে
৩. কিছু কিছু মহিলা অধিক পরিমাণ লা'নত করার কারণে জাহান্নামে যাবে।
عَنْ أَبِي سَعِيدِهِ الْخُدْرِيِّ (رضی) قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحَى أَوْ فِطْرِ إِلَى الْمُصَلَّى فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي رَأَيْتُ كُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ، فَقُلْنَا بِمَا يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ تَكْفُرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ঈদুল আজহা ও ফিতরের দিন ঈদগাহর দিকে যাওয়ার সময়, মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন: হে মহিলারা তোমরা সাদকা কর। কেননা আমি তোমাদের অধিকাংশই জাহান্নামী হিসেবে দেখতে পেয়েছি। তারা বলল: কেন হে আল্লাহর রাসূল! তিনি বললেন তোমরা তোমাদের স্বামীদের বেশি বেশি অকৃতজ্ঞ হও এবং লা'নত (অভিসম্পাত) বেশি বেশি করে কর। (বোখারী, কিতাবুল হায়েয; বাব তারকিল হায়েযে আস সাওম)
📄 যে মহিলা অন্যদের আকৃষ্ট করার জন্য পোশাক পড়ে সে জাহান্নামে যাবে
৪. কিছু কিছু মহিলা হালকা পোশাক পরিধান বা নামকাওয়াস্তে কোন পোশাক পরিধান করার কারণে জাহান্নামে যাবে। কোন কোন মহিলা পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার কারণে জাহান্নামী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرْهُمَا ، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَاذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُووَسُهُنَّ كَاسْنِمَةِ الْبُخْتِ الْمَئِلَةِ لا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَرِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: দু'প্রকার লোক জাহান্নামী হবে তবে আমি তাদেরকে দেখিনি তাদের এক প্রকার হল তারা যাদের হাতে গরুর লেজের ন্যায় কোড়া থাকবে, আর তারা তা দিয়ে তাদের অধিনস্ত লোকদেরকে আঘাত করবে। আরেক প্রকার হল ঐ সমস্ত মহিলা যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট থাকে। তাদের মাথা বড় উটের কুঁজের মতো ঝুঁকে থাকবে (আলগা চুল ব্যবহার করার কারণে) তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুঘ্রাণও পাবে না। অথচ তার সুঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যাবে। (মুসলিম, কিতাব সিফাতুল মুনাফিকীন; বাব জাহান্নাম)