📄 হাজারে ৯৯৯ জন জাহান্নামী
১. হাজারে ৯৯৯ জন জাহান্নামে যাবে আর মাত্র একজন জান্নাতে যাবে।
عَنْ أَبِي سَعِيدٍ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا آدَمُ فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرَ فِي يَدَيْكَ . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَابْنَا ذَاكَ الرَّجُلُ؟ فَقَالَ أَبْشِرُوا فَإِنَّ مِنْ ياجُوجَ وَمَاجُوجَ الْفِ وَمِنْكُمْ رَجُلٌ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: আল্লাহ তায়ালা বলেন: হে আদম! সে বলবে: হে আল্লাহ! আমি তোমার খেদমতে ও তোমার অনুসরণে আমি উপস্থিত, সমস্ত কল্যাণ তোমারই নিকট। তখন আল্লাহ বলবে: মানুষের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা কর। আদম (আ) জিজ্ঞেস করবে যে, জাহান্নামী কতজন? আল্লাহ বলবেন: হাজারে ৯৯৯ জন। নবী কারীম ﷺ ইরশাদ করেছেন: আর এটাই হবে ঐ মুহূর্ত যখন শিশু বৃদ্ধ হয়ে যাবে, গর্ভধারিণী মহিলা গর্ভপাত করবে, আর তুমি লোকদেরকে বেহুঁশ দেখতে পাবে। অথচ তারা বেহুঁশ হবে না বরং তা হবে আল্লাহর আযাবের কঠিনত্বের ফল। বর্ণনাকারী বলেন: একথা শ্রবণ করে সাহাবাগণ পেরেশান হয়ে গেল এবং বলতে লাগল : হে আল্লাহর রাসূল! তাহলে আমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে, জান্নাতে যাবে? তিনি বললেন: সুসংবাদ গ্রহণ কর এর মধ্যে ইয়া'জুজ মা'জুজের মধ্য থেকে এক হাজার মানুষ (জাহান্নামে যাবে), আর তোমাদের মধ্য থেকে একজন। (মুসলিম, কিতাবুল ঈমান; বাব লিবায়ান কাউন হাযিহিল উম্মা নিসফ আহলিল জান্নাহ)
📄 ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী ১ দল জান্নাতী
২. মুহাম্মদ -এর উম্মতের ৭৩ ফিরকার মধ্যে ৭২ ফিরকা জাহান্নামে যাবে আর ১ ফেরকা জান্নাতে যাবে।
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَسَبْعُونَ فِي الْنَّارِ وَاقْتَرَقَتِ النَّصْرَى عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً فَإِحْدَى وَسَبْعُونَ فِي الْنَّارِ وَوَاحِدًا فِي الْجَنَّةِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ! لَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثَ وَسَبْعِينَ فِرْقَةً وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَثِنْتَانِ وَسَبْعُونَ فِي الْنَّارِ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ؟ قَالَ الْجَمَاعُ .
আওফ বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: ইহুদীরা ৭১ দলে বিভক্ত হয়েছিল। তাদের মধ্যে একটি দল জান্নাতী আর অবশিষ্ট ৭০টি দল জাহান্নামী। নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছিল, তাদের মধ্যে একটি দল জান্নাতী আর অবশিষ্ট ৭১ দল জাহান্নামী। ঐ সত্ত্বার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ! অবশ্যই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, আর একটি দল জান্নাতে যাবে। তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! তারা কারা? তিনি বললেন: (আল জামায়া) আহলুসুন্না ওয়াল জামায়াত। (ইবনে মাযাহ, কিতাবুল ফিতান; বাব ইফতিরাকুল উমাম)