📄 জাহান্নামকে আনন্দদায়ক আমলসমূহ দ্বারা ডেকে দেয়া হয়েছে
১. জাহান্নামকে আনন্দদায়ক আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ إِلَى الْجَنَّةِ ..... فَحُفَّتْ بِالشَّهَوَاتِ فَقَالَ ارْجِعْ إِلَيْهَا فَقَالَ وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَنْجُومِنْهُ أَحَدٌ إِلَّا دَخَلَهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : যখন আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেন তখন সেখানে জিবরীলকে জান্নাত দেখতে প্রেরণ করলেন এবং তাকে বললেন : তুমি তা এবং তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রেখেছি তা দেখ। সে দেখে আল্লাহর নিকট ফিরে আসল। এসে বলল, তোমার ইজ্জতের কসম! যেই তার কথা শ্রবণ করবে সেই সেখানে প্রবেশ করবে। তখন আল্লাহ নির্দেশ দিলেন, তখন তাকে কষ্টকর আমলসমূহ দ্বারা আবৃত করে দেয়া হল।
এরপর তাকে (জিবরীলকে) বললেন : তুমি সেখানে আবার যাও এবং তা দেখ এবং তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো। তখন সে ওখানে গিয়ে তা এবং তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রাখা হয়েছে তা দেখল। তখন দেখল যে, এখন তা কষ্টকর আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে। তখন সে আল্লাহর দরবারে ফিরে আসল, এসে বলল : তোমার ইজ্জতের কসম! আমার ভয় হচ্ছে যে এখানে কেউ প্রবেশ করতে পারবে না।
তখন আল্লাহ বললেন : যাও এখন গিয়ে জাহান্নাম দেখে এসো এবং তা ও তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো। তখন সে ওখানে গিয়ে দেখতে পেল যে, তার একাংশ অপর অংশকে গ্রাস করছে, তখন সে আল্লাহর নিকট ফিরে আসল এবং বলল : তোমার ইজ্জতের কসম! যেই এর কথা শ্রবণ করবে সেই তাতে প্রবেশ করতে চাইবে না। তখন তিনি নির্দেশ দিলেন, ফলে তাকে কামভাবাপন্ন আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হল। এরপর আল্লাহ তাকে (জিবরীলকে) আবার বললেন : তুমি আবার সেখানে গিয়ে তা প্রত্যক্ষ করে এসো, তখন সে আবার ওখানে গিয়ে তা দেখে আসল এবং বলল : তোমার ইজ্জতের কসম! আমার ভয় হচ্ছে যে এখানে প্রবেশ না করে কেউ কেউ মুক্তি পাবে না। (তিরমিযী, আবওয়াব সিফাতু জাহান্নাম; বাব মা-জাআ ফি আন্নাল জান্না হুফফাত বিল মাকারিহ- ২/২০৭৫)
📄 পৃথিবীর চাকচিক্যতার পরিণতি জাহান্নাম
২. পৃথিবীর চাকচিক্যতার পরিণতি জাহান্নাম।
عَنْ أَبِي مَالِكِ الْأَشْعَرِيِّ (رضى) قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ حلوة الدُّنْيَا مُرَّةَ آخِرَةِ وَمُرَّةَ الا الآخرة .
আবু মালেক আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন : পৃথিবীর মিষ্টি আখিরাতের তিক্ত, আর পৃথিবীর তিক্ত আখিরাতের মিষ্টি। (আহমদ ও হাকেম, আলবানী সংকলিত সহীহ আল জামে' আসসাগীর- ৩/৩১৫০)
📄 আল্লাহর নাফরমানীমূলক কাজসমূহ আনন্দদায়ক
৩. আল্লাহর নাফরমানীমূলক কাজসমূহ আনন্দদায়ক।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةٌ لِلْكَافِرِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: পৃথিবী ঈমানদারদের জন্য জেলস্বরূপ, আর কাফেরের জন্য জান্নাত স্বরূপ। (মুসলিম, কিতাবুযযুহদ)