📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে প্রবেশের পর ইবলীসের অনুসারীদের উদ্দেশ্য করে তার বক্তব্য

📄 জাহান্নামে প্রবেশের পর ইবলীসের অনুসারীদের উদ্দেশ্য করে তার বক্তব্য


২৬. জাহান্নাম ও ইবলীস
১. জাহান্নামে প্রবেশের পর ইবলীসের অনুসারীদের উদ্দেশ্য করে তার বক্তব্য।

وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَاخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِي عَلَيْكُمْ مِّنْ سُلْطَانِ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنْفُسَكُم مَّا أَنَا بِمُصْرِخِكُمْ وَمَا أَنْتُمْ بِمُصْرِخِيَّ إِنِّي كَفَرْتُ بِمَا أَشْرَكْتُمُونِ مِنْ قَبْلُ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ .
যখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে, তখন শয়তান বলবে : আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি, আমার তো তোমাদের ওপর কোন আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে; সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ কর না, তোমরা তোমাদের প্রতিই দোষারোপ কর; আমি তোমাদের রক্ষায় সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করেছিলে, তার সাথে আমার কোন সম্পর্ক নেই। যালিমদের জন্য তো বেদনাদায়ক শাস্তি আছেই। (সূরা ইবরাহীম-২২)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সর্বপ্রথম ইবলিসকে আগুনের পোশাক পড়ানো হবে

📄 সর্বপ্রথম ইবলিসকে আগুনের পোশাক পড়ানো হবে


২. ইবলীসের দৃষ্টান্তমূলক শেষ পরিণতি : শেষ বিচারের দিন সর্বপ্রথম ইবলীসকে আগুনের পোশাক পরানো হবে।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رضى) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ أَوَّلُ ما يُكْسَى خُلَّةٌ مِّنَ النَّارِ أَبْلِيْسُ فَيُضَعُهَا عَلَى حَاجِبَيْهِ وَيَسْحَبُهَا مِنْ خَلْفِهِ وَذُرِّيَّتُهُ مِنْ بَعْدِهِ وَهُوَ يُنَادِي يَا نُبُورَاهُ وَيُنَادُونَ يَا نُبُورَهُمْ حَتَّى يَقِفُوا عَلَى النَّارِ فَيَقُولُ يَا نُبُورَاهُ وَيَقُولُونَ يَا نُبُورَهُمْ فَيُقَالُ لَهُمْ لا تَدْعُوا الْيَوْمَ نُبُورًا وَاحِدًا وَادْعُوا نُبُورًا كَثِيرًا .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: জাহান্নামে সর্বপ্রথম ইবলীসকে আগুনের পোশাক পরানো হবে। তা তার কপালের ওপর রেখে পিছন থেকে টানা হবে, তার সন্তানরা (তার চেলারা) তার পিছে পিছে চলবে, ইবলীস তার মৃত্যু ও ধ্বংস কামনা করতে থাকবে তার ভক্তরাও মৃত্যু ও ধ্বংস কামনা করতে থাকবে, এমনকি যখন সে জাহান্নামের কাছে এসে উপস্থিত হবে, তখন ইবলীস বলবে: হায় মৃত্যু! তার সাথে তার ভক্তরাও বলবে: হায় মৃত্যু তখন তাকে বলা হবে আজ এক মৃত্যু নয় বহু মৃত্যুকে আহ্বান কর। (আহমদ, ইবনে কাসীর ৩/৪১৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00