📄 ইব্রাহীম (আ)
২৭. ইবরাহিম (আ)-এর পিতা আযর জাহান্নাম দেখে বলবে: হে ইবরাহিম! আজ আমি তোমার কথা শ্রবণ করব কিন্তু তখন ইবরাহিম (আ)-এর পিতাকেও সুযোগ দেয়া হবে না বরং জাহান্নামে নিক্ষেপ করা হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يَلْقَى إِبْرَاهِيمُ أَبَاهُ أَزَارَ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَى وَجْهِ أَزْرَ قَتْرَةٌ وَغَيْرَةٌ غَيْرَةٌ يَقُولُ لَهُ إِبْرَاهِيمُ أَلَمْ أَقُلْ لَكَ لَا تُعْضِنِي فَيَقُولُ أَبُوهُ فَالْيَوْمَ لَا أُعْصِيكَ فَيَقُولُ إِبْرَاهِيمُ يَارَبِّ إِنَّكَ وَعَدَتَنِي أَنْ لَا تُخْزِينِي يَوْمَ يَبْعَثُونَ فَأَيَّ خِزْيِ أَخْرَى مِنْ أَبِي إِلَّا بَعْدُ؟ فَيَقُولُ اللَّهُ تَعَالَى إِنِّي حَرَّمْتُ الْجَنَّةَ عَلَى الْكَافِرِينَ ثُمَّ يُقَالُ يَا إِبْرَاهِيمُ مَا تَحْتَ رِجْلَيْكَ يَنْظُرُ فَإِذَا هُوَ صَبْعُ مُلْتَطِخَ فَيُؤْخَذُ بِقَوْنِمِهِ فَيُلْقِي فِي النَّارِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: ইবরাহিম (আ) শেষ বিচারের দিন তাঁর পিতাকে এমনভাবে দেখতে পাবে যে, তার মুখে কাল ও ধুলাময়, তখন ইবরাহিম (আ) বলবেন: আমি কি দুনিয়ায় তোমাকে বলিনি যে আমার কথা অমান্য করবে না? আযর বলবে: আচ্ছা আজ আমি তোমার কথা অমান্য করব না। তখন ইবরাহিম (আ) স্বীয় পালনকর্তার নিকট আবেদন করবে যে, হে আমার প্রভু! তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে যে, শেষ বিচারের দিন আমাকে অপমানিত করবে না কিন্তু এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে, আমার পিতা তোমার রহমত থেকে বঞ্চিত। আল্লাহ বলবেন: হে ইবরাহিম! তোমার উভয় পায়ের নিচে কি? ইবরাহিম (হঠাৎ) দেখবেন আবর্জনার সাথে মিশা এক মূর্তি যাকে ফেরেশতারা পদাঘাত করে জাহান্নামে নিক্ষেপ করছে। (বোখারী, কিতাব বাদউল খালক; বাব কাওলিল্লাহি তা'আলা ওয়াত্বাখাজাল্লাহা ইবরাহীম খালীলা)