📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেররা এক মুহূর্তের জন্য সুযোগ চাইবে, কিন্তু অগ্রাহ্য হবে

📄 কাফেররা এক মুহূর্তের জন্য সুযোগ চাইবে, কিন্তু অগ্রাহ্য হবে


২৩. আগুনের শাস্তি দেখে কাফের এক মুহূর্তের জন্য সুযোগ চাইবে যাতে ঈমান আনতে পারে কিন্তু তার আবেদন গৃহীত হবে না।

وَأَنذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا آخِرْنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ تُجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ أَوَلَمْ تَكُونُوا اقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَا لَكُمْ مِنْ زَوَالٍ .
যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক কর, তখন যালিমরা বলবে: হে আমাদের পালনকর্তা! আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দিন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব এবং রাসূলদের অনুসরণ করব, তোমরা কি পূর্বে শপথ করে বলতে না, তোমাদের পতন নেই? (সূরা ইবরাহীম-৪৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেরদের দুনিয়াতে ফিরে আসতে দফায় দফায় আবেদন

📄 কাফেরদের দুনিয়াতে ফিরে আসতে দফায় দফায় আবেদন


২৪. জাহান্নামের পাশে দাঁড়িয়ে কাফেরের আরেক দফা পৃথিবীতে ফিরে আসার আবেদন।

وَلَوْ تَرَى إِذْ وُقِفُوا عَلَى النَّارِ فَقَالُوا يَا لَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِآيَاتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ .
তুমি যদি তাদের সেই সময়ের অবস্থাটি দেখতে, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে: হায়! আমরা যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, আমরা সেখানে আমাদের প্রতিপালকের নিদর্শনসমূহ অস্বীকার করতাম না এবং আমরা ঈমানদার হয়ে যেতাম! (সূরা আন'আম-২৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীরা দুনিয়াতে দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে

📄 জাহান্নামীরা দুনিয়াতে দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে


২৫. জাহান্নামের শাস্তি দেখে দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ।

وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُ الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَةٍ مِّنْ سَبِيل ... أَلَا إِنَّ الظَّالِمِينَ فِي عَذَابٍ مُّقِيمٍ .
যালিমরা যখন শাস্তি অবলোকন করবে তখন তুমি তাদেরকে বলতে শুনবে: ফিরে যাওয়ার কোন উপায় আছে কি? তুমি তাদেরকে দেখতে পাবে যে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে, তারা অপমানে অবনত অবস্থায় অর্ধমিলিত চোখে তাকাচ্ছে, মু'মিনরা শেষ বিচারের দিন বলবে: ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করছে। জেনে রাখ যালিমরা ভোগ করবে চিরস্থায়ী শাস্তি। (সূরা শূরা ৪৪-৪৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীদের আবেদন : সামান্য শাস্তি লাঘব করুন আমরা ঈমান আনব

📄 জাহান্নামীদের আবেদন : সামান্য শাস্তি লাঘব করুন আমরা ঈমান আনব


২৬. কঠিন শাস্তিতে নিমজ্জিত জাহান্নামীদের আবেদন "হে আমাদের প্রভু! একবার সামান্য শাস্তি লাঘব করুন আমরা ঈমান আনব"।

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ - أَنَّى لَهُمُ الذِّكْرَى وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُّبِينٌ - ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمْ مَّجْنُوْنَ - إِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِيلا إِنَّكُمْ عَائِدُونَ - يَوْمَ نَبْطِسُ الْبَطْشَةَ الْكُبْرَى إِنَّا مُنْتَقِمُونَ .
তখন তারা বলবে: হে আমাদের পালনকর্তা! আমাদেরকে এ শাস্তি থেকে মুক্তি দিন, আমরা ঈমান গ্রহণ করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের নিকট তো এসেছিল সুস্পষ্ট ব্যাখ্যাদাতা এক রাসূল; অতপর তারা তাকে পৃষ্ঠপ্রদর্শন করে বলে: সে তো শিখানো বুলি বলছে, সে তো এক পাগল বৈ অন্য কিছু নয়। আমি তোমাদের শাস্তি কিছু কালের জন্য রহিত করছি, তোমরা তো তোমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে। যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করব সে দিন আমি তোমাদেরকে অবশ্যই শাস্তি দিব। (সূরা দুখান ১২-১৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00