📄 জাহান্নামীরা ঈমান আনতে চাইবে আল্লাহ ধমক দিবে
২২. জাহান্নামী আল্লাহর সামনে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ঈমান আনার ব্যাপারে ওয়াদা করলে জবাবে আল্লাহর পক্ষ থেকে কঠিনভাবে ধমক দেয়া হবে।
قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِّينَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَالِمُونَ قَالَ اخْسَؤُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْلَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ فَاتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّى أَنْسَوْكُمْ ذِكْرِى وَكُنتُمْ مِنْهُمْ تَضْحَكُونَ .
তারা বলবে: হে আমাদের রব! দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়! হে আমাদের পালনকর্তা! অগ্নি থেকে আমাদেরকে রক্ষা করুন। অতপর আমরা যদি পুনরায় কুফরী করি তবে তা তো আমরা অবশ্যই সীমালংঘনকারী হব। আল্লাহ বলবেন : তোমরা হীন অবস্থায় এখানেই অবস্থান কর এবং আমার সাথে কোন কথা বলবে না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলত হে আমাদের পালনকর্তা! আমরা ঈমান এনেছি। সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ও আমাদের ওপর দয়া করুন। আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এতো ঠাট্টা-বিদ্রূপ করতে যে, তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে রেখেছিল, তোমরা তো তাদেরকে নিয়ে উপহাস করতে। (সূরা মু'মিনুন-৬-১০)
📄 কাফেররা এক মুহূর্তের জন্য সুযোগ চাইবে, কিন্তু অগ্রাহ্য হবে
২৩. আগুনের শাস্তি দেখে কাফের এক মুহূর্তের জন্য সুযোগ চাইবে যাতে ঈমান আনতে পারে কিন্তু তার আবেদন গৃহীত হবে না।
وَأَنذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا آخِرْنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ تُجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ أَوَلَمْ تَكُونُوا اقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَا لَكُمْ مِنْ زَوَالٍ .
যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক কর, তখন যালিমরা বলবে: হে আমাদের পালনকর্তা! আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দিন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব এবং রাসূলদের অনুসরণ করব, তোমরা কি পূর্বে শপথ করে বলতে না, তোমাদের পতন নেই? (সূরা ইবরাহীম-৪৪)
📄 কাফেরদের দুনিয়াতে ফিরে আসতে দফায় দফায় আবেদন
২৪. জাহান্নামের পাশে দাঁড়িয়ে কাফেরের আরেক দফা পৃথিবীতে ফিরে আসার আবেদন।
وَلَوْ تَرَى إِذْ وُقِفُوا عَلَى النَّارِ فَقَالُوا يَا لَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِآيَاتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ .
তুমি যদি তাদের সেই সময়ের অবস্থাটি দেখতে, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে: হায়! আমরা যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, আমরা সেখানে আমাদের প্রতিপালকের নিদর্শনসমূহ অস্বীকার করতাম না এবং আমরা ঈমানদার হয়ে যেতাম! (সূরা আন'আম-২৭)
📄 জাহান্নামীরা দুনিয়াতে দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে
২৫. জাহান্নামের শাস্তি দেখে দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ।
وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُ الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَةٍ مِّنْ سَبِيل ... أَلَا إِنَّ الظَّالِمِينَ فِي عَذَابٍ مُّقِيمٍ .
যালিমরা যখন শাস্তি অবলোকন করবে তখন তুমি তাদেরকে বলতে শুনবে: ফিরে যাওয়ার কোন উপায় আছে কি? তুমি তাদেরকে দেখতে পাবে যে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে, তারা অপমানে অবনত অবস্থায় অর্ধমিলিত চোখে তাকাচ্ছে, মু'মিনরা শেষ বিচারের দিন বলবে: ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করছে। জেনে রাখ যালিমরা ভোগ করবে চিরস্থায়ী শাস্তি। (সূরা শূরা ৪৪-৪৫)