📄 জাহান্নামীদের কথা মোমেন হওয়ার আকাঙ্ক্ষা
১৯. জাহান্নামে মুশরিকদের অন্যায় স্বীকার ও সুযোগ হলে মু'মিন হওয়ার আকাঙ্ক্ষা।
فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُنَ وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ تَاللَّهِ إِنْ كُنَّا لَفِي ضَلَالٍ مُّبِينٍ إِذْ نُسَوِّيْكُمْ بِرَبِّ الْعَالَمِينَ وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ فَمَا لَنَا مِنْ شَافِعِينَ وَلَا صَدِيقٍ حَمِيمٍ فَلَوْ أَنَّ لَنَا كَرَّةٌ فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ .
অতঃপর তাদেরকে ও গোমরাহদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলীসের বাহিনীর সকলকেও। তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর শপথ! আমরাতো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম। যখন আমরা তোমাদেরকে জগতসমূহের পালনকর্তাদের সমকক্ষ মনে করতাম। আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করেছিল। পরিণামে আমাদের কোন সুপারিশকারী নেই। কোন সুহৃদয় বন্ধুও নেই। হায় যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ হত তাহলে আমরা মু'মিনদের অন্তর্ভুক্ত হতাম। (সূরা শু'আরা - ১০২)
📄 জাহান্নামের পাহারাদারের উক্তি: তোমরা স্বাদ আস্বাদন কর
২০. আল্লাহর সামনে লজ্জিত হয়ে কাফের ঈমান আনার অঙ্গীকার করে দ্বিতীয়বার পৃথিবীতে আসার আবেদন জানাবে জবাবে আল্লাহর পক্ষ থেকে কঠিনভাবে ধমক দেয়া হবে।
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرُكُمْ مَّا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَّصِيرٍ.
সেখানে তারা আর্তনাদ করবে আর বলবে, হে আমাদের পালনকর্তা! আমাদেরকে নিষ্কৃতি দিন, আমরা সৎকর্ম করব, পূর্বে যা করতাম তা করব না, আল্লাহ বলবেন: আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে, তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে? তোমাদের নিকট তো সতর্ককারীরও এসেছিল সুতরাং শাস্তি ভোগ কর; যালিমদের কোন সাহায্যকারী নেই। (সূরা ফাতির- ৩৭)
📄 জাহান্নামীরা পুনরায় সৎ হয়ে জীবনযাপন করতে চাইবে
২১. আগুনের শাস্তি দেখে কাফের একবার সুযোগ পেয়ে সৎ হয়ে জীবন যাপনের জন্য আগ্রহ প্রকাশ করবে কিন্তু তা কখনো পূরণ হবে না।
أَوْ تَقُولَ حِينَ تَرَى الْعَذَابَ لَوْ أَنَّ لِي كَرَّةً فَأَكُونَ مِنَ الْمُحْسِنِينَ. بَلَى قَدْ جَاءَتْكَ آيَاتِي فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكَافِرِينَ.
অথবা প্রত্যক্ষ করলে যেন কাউকেও বলতে না হয়: আহা! যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটত, তবে আমি সৎকর্মশীল হতাম। মূল বিষয় হলো এই যে, আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি এগুলোকে মিথ্যা বলেছিলে ও অহংকার করেছিলে; আর তুমি তো ছিলে কাফেরদের অন্তর্ভুক্ত। (সূরা যুমার ৫৮-৫৯)
📄 জাহান্নামীরা ঈমান আনতে চাইবে আল্লাহ ধমক দিবে
২২. জাহান্নামী আল্লাহর সামনে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ঈমান আনার ব্যাপারে ওয়াদা করলে জবাবে আল্লাহর পক্ষ থেকে কঠিনভাবে ধমক দেয়া হবে।
قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِّينَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَالِمُونَ قَالَ اخْسَؤُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْلَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ فَاتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّى أَنْسَوْكُمْ ذِكْرِى وَكُنتُمْ مِنْهُمْ تَضْحَكُونَ .
তারা বলবে: হে আমাদের রব! দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়! হে আমাদের পালনকর্তা! অগ্নি থেকে আমাদেরকে রক্ষা করুন। অতপর আমরা যদি পুনরায় কুফরী করি তবে তা তো আমরা অবশ্যই সীমালংঘনকারী হব। আল্লাহ বলবেন : তোমরা হীন অবস্থায় এখানেই অবস্থান কর এবং আমার সাথে কোন কথা বলবে না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলত হে আমাদের পালনকর্তা! আমরা ঈমান এনেছি। সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ও আমাদের ওপর দয়া করুন। আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এতো ঠাট্টা-বিদ্রূপ করতে যে, তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে রেখেছিল, তোমরা তো তাদেরকে নিয়ে উপহাস করতে। (সূরা মু'মিনুন-৬-১০)