📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আগুন দেখে কাফেরের মনে সৃষ্ট বেদনা

📄 আগুন দেখে কাফেরের মনে সৃষ্ট বেদনা


১৪. আগুনের শাস্তি দেখে কাফেরের মনে সৃষ্ট বেদনা: আফসোস! আমি যদি আল্লাহর সাথে নাফরমানী না করতাম।
আফসোস! আমি যদি আল্লাহ ও তাঁর রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ না করতাম।
আফসোস! আমি যদি হেদায়েতপ্রাপ্ত হতে চেষ্টা করতাম। আফসোস! আমিও যদি মুত্তাকী হয়ে যেতাম। আফসোস! যদি একবার সুযোগ মিলে তাহলে আমি নেককার হয়ে যাব।

وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّن قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ .. وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكَافِرِينَ .
অনুসরণ কর তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে উত্তম যা অবতীর্ণ হয়েছে তার। তোমাদের ওপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতসারে শান্তি আসার পূর্বে যাতে কাউকেও বলতে না হয়: হায়! আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্যে আফসোস! আমিতো উপহাসকারীদের অন্তর্ভুক্ত হতাম। অথবা কেউ যেন না বলে আল্লাহ আমাকে পথপ্রদর্শন করলে আমি তো অবশ্যই মুত্তাকীনদের অন্তর্ভুক্ত হতাম! অথবা শাস্তি প্রত্যক্ষ করলে যেন কাউকেও বলতে না হয়: আহা! যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটতো তবে আমি সৎকর্মশীল হতাম।
মূল বিষয় হলো এই যে, আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে ও অহংকার করেছিলে; আর তুমি তো ছিলে কাফেরদের অন্তর্ভুক্ত। (সূরা যুমার- ৫৫-৫৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 প্রতিফল দেখে কাফেরের দুঃখ ও আফসোস : আমার মৃত্যুই যদি শেষ হত

📄 প্রতিফল দেখে কাফেরের দুঃখ ও আফসোস : আমার মৃত্যুই যদি শেষ হত


১৫. প্রতিফল দেখে কাফেরের দুঃখ আফসোস! আমার আমলনামা যেন আমাকে না দেয়া হয়, আফসোস হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো।

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أَوْتَ كِتَابِيَهِ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَةٌ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةُ .
কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে: হায়! আমাকে যদি তা দেয়াই না হতো, আমার আমলনামা এবং আমি যদি না জানতাম আমার হিসাব। হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো। (সূরা হাক্কা-২৫-২৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আফসোস : যদি আল্লাহর সাথে শরীক না করতাম

📄 আফসোস : যদি আল্লাহর সাথে শরীক না করতাম


১৬. আফসোস! আমি যদি আল্লাহর সাথে শরীক না করতাম।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ كُلُّ أَهْلِ النَّارِ يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةَ .... وَسَلَّمَ أَنْ تَقُولَ نَفْسٍ يَا حَسْرَتي عَلَى مَا فَرَّطْتُ فِي جَنْبِ اللَّهِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: সমস্ত জাহান্নামবাসী জান্নাতে তার ঠিকানা দেখতে পাবে, আর আফসোস করে বলবে: হায়! আল্লাহ যদি আমাকে হেদায়েত প্রাপ্ত করতেন! তা দেখা তাদের জন্য আফসোসের কারণ হবে। আর প্রত্যেক জান্নাতীকে জাহান্নামে তার ঠিকানা দেখানো হবে তখন সে বলবে: যদি আল্লাহ আমাকে হেদায়েত না দিত (তাহলে আমাকে সেখানে যেতে হতো) তা দেখা হবে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের কারণ। এরপর রাসূলুল্লাহ ﷺ তেলাওয়াত করলেন: হায়! আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য আফসোস! (হাকেম, সিলসিলা আহাদিস সহীহা লি আলবানী, ৫ম খণ্ড হাদীস নং ২০৩৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীদের আরো একটি সুযোগ হাছিলের ইচ্ছা

📄 জাহান্নামীদের আরো একটি সুযোগ হাছিলের ইচ্ছা


১৭. জাহান্নামীদের আরো একটি সুযোগ অর্জনের ইচ্ছা, কাফের আগুন দেখে সত্যকে স্বীকার করবে আর সৎআমল করার জন্য দ্বিতীয় বার দুনিয়ায় প্রত্যাবর্তনের জন্য আকাঙ্ক্ষা করবে।

يَوْمَ يَأْتِي تَأْوِيلُهُ يَقُولُ الَّذِينَ نَسُوهُ مِنْ قَبْلُ قَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ فَهَلْ لَّنَا مِنْ شُفَعَاءَ فَيَشْفَعُوا لَنَا أَوْنَرَةٌ فَتَعْمَلَ غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ قَدْ خَسِرُوا أَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ .
তারা আর কিছুর অপেক্ষা করছে না শুধু সর্বশেষ পরিণতির অপেক্ষায় রয়েছে, যে দিন এর সর্বশেষ পরিণতি এসে উপস্থিত হবে, সে দিন যারা এর আগমনের কথা ভুলে গিয়েছিল তারা বলবে: বাস্তবিকই আমাদের পালনকর্তার প্রেরিত রাসূল সত্য কথা এনেছিলেন। সুতরাং এখন এমন কোন সুপারিশকারী আছে কি যারা আমাদের জন্য সুপারিশ করবে? অথবা আমাদের কি পুনরায় পৃথিবীতে পাঠানো যেতে পারে, যাতে আমরা পূর্বের কৃতকর্মের তুলনায় ভিন্ন কিছু করতে পারি? নিঃসন্দেহে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, আর যেসব মিথ্যা রচনা করেছিল তাও তাদের হাতে অন্তর্নিহিত হয়েছে। (সূরা আ'রাফ-৫৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00