📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীরা নেতাদের ভর্ৎসনা করবে এবং দুনিয়ায় আসতে চাইবে

📄 জাহান্নামীরা নেতাদের ভর্ৎসনা করবে এবং দুনিয়ায় আসতে চাইবে


১৩. শাস্তি দেখে মোশরেকদের নির্ধারণকৃত শরীকদের ব্যাপারে আক্ষেপ "হায় আমাদেরকে যদি একবার দুনিয়াতে পাঠানো হত তাহলে আমরা এ নেতাদের কাছ থেকে এমনভাবে সম্পর্ক মুক্ত থাকতাম যেমন তারা আজ আমাদের থেকে সম্পর্ক মুক্ত।"

اِذْ تَبَرَّا الَّذِيْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِيْنَ اتَّبَعُوْا وَرَاوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ وَقَالَ الَّذِيْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّا مِنْهُمْ كَمَا تَبَرُّؤُا مِنَّا كَذٰلِكَ يُرِيْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنَ النَّارِ.
যারা অনুসৃত হয়েছে-তারা যখন অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে তখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে এবং তাদের সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যাবে। অনুসরণকারীরা বলবে: যদি আমরা ফিরে যেতে পারতাম, তবে তারা যেরূপ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরাও তেমনি তাদেরকে প্রত্যাখ্যান করতাম; এভাবে আল্লাহ তাদের কৃতকর্মসমূহ তৎপ্রতি দুঃখজনকভাবে প্রদর্শন করবেন এবং তারা আগুন থেকে উদ্ধার পাবে না। (সূরা বাক্বারা ১৬৬-১৬৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আগুন দেখে কাফেরের মনে সৃষ্ট বেদনা

📄 আগুন দেখে কাফেরের মনে সৃষ্ট বেদনা


১৪. আগুনের শাস্তি দেখে কাফেরের মনে সৃষ্ট বেদনা: আফসোস! আমি যদি আল্লাহর সাথে নাফরমানী না করতাম।
আফসোস! আমি যদি আল্লাহ ও তাঁর রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ না করতাম।
আফসোস! আমি যদি হেদায়েতপ্রাপ্ত হতে চেষ্টা করতাম। আফসোস! আমিও যদি মুত্তাকী হয়ে যেতাম। আফসোস! যদি একবার সুযোগ মিলে তাহলে আমি নেককার হয়ে যাব।

وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّن قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ .. وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكَافِرِينَ .
অনুসরণ কর তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে উত্তম যা অবতীর্ণ হয়েছে তার। তোমাদের ওপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতসারে শান্তি আসার পূর্বে যাতে কাউকেও বলতে না হয়: হায়! আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্যে আফসোস! আমিতো উপহাসকারীদের অন্তর্ভুক্ত হতাম। অথবা কেউ যেন না বলে আল্লাহ আমাকে পথপ্রদর্শন করলে আমি তো অবশ্যই মুত্তাকীনদের অন্তর্ভুক্ত হতাম! অথবা শাস্তি প্রত্যক্ষ করলে যেন কাউকেও বলতে না হয়: আহা! যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটতো তবে আমি সৎকর্মশীল হতাম।
মূল বিষয় হলো এই যে, আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে ও অহংকার করেছিলে; আর তুমি তো ছিলে কাফেরদের অন্তর্ভুক্ত। (সূরা যুমার- ৫৫-৫৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 প্রতিফল দেখে কাফেরের দুঃখ ও আফসোস : আমার মৃত্যুই যদি শেষ হত

📄 প্রতিফল দেখে কাফেরের দুঃখ ও আফসোস : আমার মৃত্যুই যদি শেষ হত


১৫. প্রতিফল দেখে কাফেরের দুঃখ আফসোস! আমার আমলনামা যেন আমাকে না দেয়া হয়, আফসোস হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো।

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أَوْتَ كِتَابِيَهِ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَةٌ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةُ .
কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে: হায়! আমাকে যদি তা দেয়াই না হতো, আমার আমলনামা এবং আমি যদি না জানতাম আমার হিসাব। হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো। (সূরা হাক্কা-২৫-২৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আফসোস : যদি আল্লাহর সাথে শরীক না করতাম

📄 আফসোস : যদি আল্লাহর সাথে শরীক না করতাম


১৬. আফসোস! আমি যদি আল্লাহর সাথে শরীক না করতাম।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ كُلُّ أَهْلِ النَّارِ يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةَ .... وَسَلَّمَ أَنْ تَقُولَ نَفْسٍ يَا حَسْرَتي عَلَى مَا فَرَّطْتُ فِي جَنْبِ اللَّهِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: সমস্ত জাহান্নামবাসী জান্নাতে তার ঠিকানা দেখতে পাবে, আর আফসোস করে বলবে: হায়! আল্লাহ যদি আমাকে হেদায়েত প্রাপ্ত করতেন! তা দেখা তাদের জন্য আফসোসের কারণ হবে। আর প্রত্যেক জান্নাতীকে জাহান্নামে তার ঠিকানা দেখানো হবে তখন সে বলবে: যদি আল্লাহ আমাকে হেদায়েত না দিত (তাহলে আমাকে সেখানে যেতে হতো) তা দেখা হবে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের কারণ। এরপর রাসূলুল্লাহ ﷺ তেলাওয়াত করলেন: হায়! আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য আফসোস! (হাকেম, সিলসিলা আহাদিস সহীহা লি আলবানী, ৫ম খণ্ড হাদীস নং ২০৩৪)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00