📄 কাফের স্বীয় কৃতকর্ম স্বীকার করে বের হতে আফসোস
১০. স্বীয় গুনাহর কথা স্বীকার করার পর জাহান্নাম থেকে বের হওয়ার জন্য নিষ্ফল আফসোস।
قَالُوا رَبَّنَا آمَنَّنَا اثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَى خُرُوجٍ مِّنْ سَبِيلٍ ذَلِكُمْ بِأَنَّهُ إِذَا دُعِيَ اللَّهُ وَحْدَهُ كَفَرْتُمْ وَإِنْ يُشْرَكَ بِهِ تُؤْمِنُوا فَالْحُكْمُ لِلَّهِ الْعَلِيِّ الْكَبِيرِ .
তারা বলবে: হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে প্রাণীহীন অবস্থায় রেখেছেন এবং দু'বার আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, এখন বের হওয়ার কোন পথ মিলবে কি?
তোমাদের এ পার্থিব শান্তি তো এ জন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হতো তখন, তোমরা তাঁকে অস্বীকার করতে এবং আল্লাহর শরীক স্থির করা হলে তোমরা তা বিশ্বাস করতে। বস্তুত সমুচ্চ মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব"। (সূরা মু'মিন-১১-১২)
📄 পাপী ব্যক্তি মুক্তি চাইবে সব কিছু জিম্মায় রেখে
১১. পাপী ব্যক্তি নিজের সন্তান, স্ত্রী, ভাই, আত্মীয়-স্বজন এমনকি পৃথিবীর সমস্ত সৃষ্টিকে জাহান্নামে দিয়ে হলেও সেখান থেকে সে নিজে বাঁচতে চাইবে কিন্তু তার এ আফসোস পূর্ণ হবে না।
يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بَنِيْهِ وَصَاحِبَتِهِ وَأَخِيهِ وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ كَلَّا إِنَّهَا لَظَى نَزَّاعَةٌ لِلشَّوَى .
তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর, অপরাধী সেই দিনের শান্তি পরিবর্তন করে দিতে চাইবে সন্তান-সন্তুতিতে। তার স্ত্রী ও ভ্রাতাকে, তার জ্ঞাতি-গোষ্ঠিকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সকলকে, যাতে এ মুক্তিপণ তাকে মুক্তি দেয়। না কখনো নয়, এটা তো লেলিহান অগ্নি, যা পাত্র থেকে চামড়া খসিয়ে দিবে। (সূরা মায়ারিজ- ১১-১৬)
📄 পাপী ব্যক্তি পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়ে হলেও মুক্তি চাইবে
১২. কাফের পৃথিবীর ওজন পরিমাণ স্বর্ণের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে রক্ষা পেতে চাইবে কিন্তু তখন এ কামনা পূর্ণ হবে না।
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُقْبَلَ مِنْ أَحَدِهِمْ مِّلْ الْأَرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُمْ مِّنْ نَّاصِرِينَ .
নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফলত তাদের কারো নিকট থেকে পৃথিবী পরিপূর্ণ স্বর্ণও নেয়া হবে না। যদিও সে স্বীয় মুক্তির বিনিময়ে তা প্রদান করে; ওদেরই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং ওদের জন্য নেই কোনই সাহায্যকারী। (সূরা আলে ইমরান-৯১)
عَنْ أَنَسِ بْنِ مَالِكِ (رض) قَالَ يُقَالُ لِلْكَافِرِ يَوْمَ الْقِيَامَةِ ارأَيْتَ لَوْ كَانَ لَكَ مِلْا الْأَرْضِ ذَهَبًا أَكُنْتَ تَفْتَدِي بِهِ فَيَقُولُ نَعَمْ فَيُقَالُ لَهُ قَدْ سُئِلْتَ أَيْسَرَ مِنْ ذَالِكَ .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: শেষ বিচারের দিন কাফেরদের বলা হবে, যদি পৃথিবী পরিমাণ স্বর্ণ তোমার থাকে তাহলে কি তুমি এর বিনিময়ে দান করতে? সে বলবে: হ্যাঁ। তাকে বলা হবে এর চেয়েও সহজ জিনিস তোমার কাছে চাওয়া হয়েছিল। (মুসলিম, কিতাব সিফাতুল মুনাফিকীন; বাব ফিল কুফফার)
📄 জাহান্নামীরা নেতাদের ভর্ৎসনা করবে এবং দুনিয়ায় আসতে চাইবে
১৩. শাস্তি দেখে মোশরেকদের নির্ধারণকৃত শরীকদের ব্যাপারে আক্ষেপ "হায় আমাদেরকে যদি একবার দুনিয়াতে পাঠানো হত তাহলে আমরা এ নেতাদের কাছ থেকে এমনভাবে সম্পর্ক মুক্ত থাকতাম যেমন তারা আজ আমাদের থেকে সম্পর্ক মুক্ত।"
اِذْ تَبَرَّا الَّذِيْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِيْنَ اتَّبَعُوْا وَرَاوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ وَقَالَ الَّذِيْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّا مِنْهُمْ كَمَا تَبَرُّؤُا مِنَّا كَذٰلِكَ يُرِيْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنَ النَّارِ.
যারা অনুসৃত হয়েছে-তারা যখন অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে তখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে এবং তাদের সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যাবে। অনুসরণকারীরা বলবে: যদি আমরা ফিরে যেতে পারতাম, তবে তারা যেরূপ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরাও তেমনি তাদেরকে প্রত্যাখ্যান করতাম; এভাবে আল্লাহ তাদের কৃতকর্মসমূহ তৎপ্রতি দুঃখজনকভাবে প্রদর্শন করবেন এবং তারা আগুন থেকে উদ্ধার পাবে না। (সূরা বাক্বারা ১৬৬-১৬৭)