📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বিবেক বুদ্ধি প্রয়োগ না করার আফসোস

📄 বিবেক বুদ্ধি প্রয়োগ না করার আফসোস


৬. আগুন দেখে পৃথিবীতে বিবেক-বুদ্ধি প্রয়োগ না করার জন্য আফসোস!!

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ.
এবং তারা আরো বলবে: যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে, অভিশাপ জাহান্নামীদের জন্য। (সূরা মুল্ক ১০-১১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেরের আফসোস : হায় আমি যদি মাটি হয়ে যেতাম

📄 কাফেরের আফসোস : হায় আমি যদি মাটি হয়ে যেতাম


৭. কাফের আগুন দেখে আকাঙ্ক্ষা করবে যে হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।

إِنَّا أَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا.
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, সেদিন মানুষ তার হাতের অর্জিত কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফের বলতে থাকবে : হায়রে হতভাগা, আমি যদি মাটি হয়ে যেতাম! (সূরা নাবা-৪০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেরের আফসোস হায় আমি যদি রাসূলের কথা মানতাম

📄 কাফেরের আফসোস হায় আমি যদি রাসূলের কথা মানতাম


৮. আরো একটি আফসোস! হায়! আমি যদি রাসূলের কথা শ্রবণ করতাম, হায়! আমি যদি অমুক ও অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।

يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ بَعضُ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ الـ ويوم بعض يه الرَّسُولِ سَبِيلاً يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلاً لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنْسَانِ خَدُولاً .
যালিম ব্যক্তি সেদিন নিজ হস্তদ্বয় দংশন করতে করতে বলবে: হায় আমি যদি রাসূলের সাথে সৎ পথ অবলম্বন করতাম! হায় দুর্ভোগ আমার! আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম! আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার নিকট উপদেশ পৌঁছার পর। শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। (সূরা ফোরকান ২৭-২৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেরের আফসোস : হায় আমি যদি রাসূলের কথা অনুসরণ করতাম

📄 কাফেরের আফসোস : হায় আমি যদি রাসূলের কথা অনুসরণ করতাম


৯. আগুনে জ্বলার পর কাফের আকাঙ্ক্ষা করবে যে, হায়! আমরা যদি আল্লাহ ও তাঁর রাসূলের অনুসরণ করতাম।
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وأَطَعْنَا الرَّسُولاً .
যেদিন তাদের মুখমণ্ডল অগ্নিতে উলট-পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়! আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম! (সূরা আহযাব-৬৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00