📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 নেতা-নেত্রীদের পদদলিত করার নিষ্ফল কামনা

📄 নেতা-নেত্রীদের পদদলিত করার নিষ্ফল কামনা


৫. গোমরাহকারী নেতা-নেত্রীদের জাহান্নামে পদদলিত করার নিষ্ফল কামনা।
ذلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا آرِنَا الَّذِينِ أَضَلَّانَا مِنَ الْجِنَّ وَالْإِنْسِ نَجْعَلُهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ .
জাহান্নাম, এটাই আল্লাহর শত্রুদের পরিণাম; সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফলস্বরূপ। কাফিররা বলবে: হে আমাদের পালনকর্তা! যে সব জ্বিন ও মানব আমাদেরকে গোমরাহ করেছিল তাদের উভয়কে দেখিয়ে দিন, আমরা উভয়কে পদদলিত করব। যাতে তারা লাঞ্ছিত হয়। (সূরা হা-মীম সাজদা-২৬-২৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 বিবেক বুদ্ধি প্রয়োগ না করার আফসোস

📄 বিবেক বুদ্ধি প্রয়োগ না করার আফসোস


৬. আগুন দেখে পৃথিবীতে বিবেক-বুদ্ধি প্রয়োগ না করার জন্য আফসোস!!

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ.
এবং তারা আরো বলবে: যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে, অভিশাপ জাহান্নামীদের জন্য। (সূরা মুল্ক ১০-১১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 কাফেরের আফসোস : হায় আমি যদি মাটি হয়ে যেতাম

📄 কাফেরের আফসোস : হায় আমি যদি মাটি হয়ে যেতাম


৭. কাফের আগুন দেখে আকাঙ্ক্ষা করবে যে হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।

إِنَّا أَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا.
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, সেদিন মানুষ তার হাতের অর্জিত কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফের বলতে থাকবে : হায়রে হতভাগা, আমি যদি মাটি হয়ে যেতাম! (সূরা নাবা-৪০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 কাফেরের আফসোস হায় আমি যদি রাসূলের কথা মানতাম

📄 কাফেরের আফসোস হায় আমি যদি রাসূলের কথা মানতাম


৮. আরো একটি আফসোস! হায়! আমি যদি রাসূলের কথা শ্রবণ করতাম, হায়! আমি যদি অমুক ও অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।

يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ بَعضُ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ الـ ويوم بعض يه الرَّسُولِ سَبِيلاً يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلاً لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنْسَانِ خَدُولاً .
যালিম ব্যক্তি সেদিন নিজ হস্তদ্বয় দংশন করতে করতে বলবে: হায় আমি যদি রাসূলের সাথে সৎ পথ অবলম্বন করতাম! হায় দুর্ভোগ আমার! আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম! আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার নিকট উপদেশ পৌঁছার পর। শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। (সূরা ফোরকান ২৭-২৯)

ফন্ট সাইজ
15px
17px