📄 নিষ্ফল মৃত্যু কামনা
৩. নিষ্ফল মৃত্যু কামনা।
وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ لَقَدْ جِئْنَاكُمْ بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَكُمْ لِلْحَقِّ كَارِهُونَ .
তারা চিৎকার করে বলবে: হে জাহান্নামের পাহারাদার! তোমার পালনকর্তা আমাদেরকে নিঃশেষ করে দিন, সে বলবে: তোমরা তো এভাবেই থাকবে। আল্লাহ বলবেন: আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছিয়েছি কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্যবিমুখ। (সূরা যুখরুফ ৭৭-৭৮)
৪. জাহান্নামের শাস্তি দেখে কাফের আফসোস করে বলবে হায়! আমি যদি এ জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম!
وَجِيْءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي فَيَوْمَئِذٍ لا يُعَذِّبُ عَذَابَةٌ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ .
সে দিন জাহান্নামকে আনয়ন করা হবে এবং সে দিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এ উপলব্ধি তার কি কাজে আসবে? সে বলবে: হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম! (সূরা ফজর-২৩-২৬)
📄 জাহান্নামীদের হায় হায় বলে আফসোস আফসোস
৫. গোমরাহকারী নেতা-নেত্রীদের জাহান্নামে পদদলিত করার নিষ্ফল কামনা।
ذلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا آرِنَا الَّذِينِ أَضَلَّانَا مِنَ الْجِنَّ وَالْإِنْسِ نَجْعَلُهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ .
জাহান্নাম, এটাই আল্লাহর শত্রুদের পরিণাম; সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফলস্বরূপ। কাফিররা বলবে: হে আমাদের পালনকর্তা! যে সব জ্বিন ও মানব আমাদেরকে গোমরাহ করেছিল তাদের উভয়কে দেখিয়ে দিন, আমরা উভয়কে পদদলিত করব। যাতে তারা লাঞ্ছিত হয়। (সূরা হা-মীম সাজদা-২৬-২৯)
📄 নেতা-নেত্রীদের পদদলিত করার নিষ্ফল কামনা

📄 বিবেক বুদ্ধি প্রয়োগ না করার আফসোস
৬. আগুন দেখে পৃথিবীতে বিবেক-বুদ্ধি প্রয়োগ না করার জন্য আফসোস!!
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ.
এবং তারা আরো বলবে: যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে, অভিশাপ জাহান্নামীদের জন্য। (সূরা মুল্ক ১০-১১)