📄 জান্নাতী : তোমরা কি কারণে জাহান্নামে আসলে? জাহান্নামী : আমরা সালাত পড়তাম না ও মিসকীনদেরকে খাবার দিতাম না
১. জান্নাতী: তোমরা কি কারণে জাহান্নামে আসলে?
জাহান্নামী: আমরা সালাত পড়তাম না মিসকীনদেরকে খাবার দিতাম না। আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিদ্রূপকারীদের সাথে মিলে আমরাও তাদের সাথে বিদ্রূপ করতাম এবং শেষ বিচারের দিনকে অস্বীকার করতাম।
فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَفَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ.
তারা থাকবে বাগানে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাযীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা অভাবগ্রস্তদেরকে খাবার দান করতাম না। আর আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন হতাম। আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত। (সূরা মুদ্দাসসির- ৪০-৪৮)