📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আল্লাহ: আমার নিদর্শনসমূহ কি তোমাদের নিকট আসে নাই? কাফের: হে আল্লাহ! নিশ্চয়ই এসেছে কিন্তু আমরা গোমরাহ ছিলাম

📄 আল্লাহ: আমার নিদর্শনসমূহ কি তোমাদের নিকট আসে নাই? কাফের: হে আল্লাহ! নিশ্চয়ই এসেছে কিন্তু আমরা গোমরাহ ছিলাম


১. আল্লাহর নিদর্শনসমূহ কি তোমাদের নিকট আসেনি? কাফের: হে আল্লাহ! আমরা বাস্তবেই গোমরাহ ছিলাম একবার আমাদেরকে এখান থেকে বের করুন দ্বিতীয় বার কুফরী করলে তখন আমাদেরকে শাস্তি দিবেন।
আল্লাহ: তোমরা লাঞ্ছিত হও এখান থেকে বের হওয়ার ব্যাপারে আমার সাথে কোন কথা বলবে না। বল পৃথিবীতে তোমরা কত দিন জীবিত ছিলে?
কাফের: এক বা দুদিন।
আল্লাহ: এত অল্প সময়ের জন্য তোমরা বিবেক খাটিয়ে কাজ করতে পারনি আর মনে করেছিলে যে আমার নিকট আর কখনো প্রত্যাবর্তন করবে না?

أَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِينَ .... قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ فَاسْتَلِ الْعَادِّينَ قَالَ إِنْ لَبِثْتُمْ إِلَّا قَلِيلًا لَّوْ أَنَّكُمْ كُنْتُمْ تَعْلَمُونَ أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ .
তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হতো না? অথচ তোমরা এগুলো অস্বীকার করতে! তারা বলবে: হে আমাদের পালনকর্তা! দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়! হে আমাদের পালনকর্তা! এ অগ্নি থেকে আমাদেরকে উদ্ধার করুন; অতপর আমরা যদি পুনরায় কুফরী করি তবে তো আমরা অবশ্যই সীমালংঘনকারী হব। আল্লাহ বলবেন: তোমরা হীন অবস্থায় এখানেই থাক এবং আমার সাথে কোন কথা বলবে না। আমার বান্দাদের মাঝে একদল ছিল যারা বলত: হে আমাদের পালনকর্তা! আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ও আমাদের প্রতি দয়া করুন। আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এ উপহাস করতে যে, তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। তোমরা তো তাদেরকে নিয়ে হাসি-ঠাট্টাই করতে। আমি আজ তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করলাম যে, তারাই হল সফলকাম। তিনি বলবেন : তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে? তারা বলবে : আমরা অবস্থান করেছিলাম এক দিন বা এক দিনের সামান্য অংশ। আপনি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন। তিনি বলবেন : তোমরা অল্পকালই অবস্থান করেছিলে যদি তোমরা জানতে। তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এবং তোমরা আমরা নিকট প্রত্যাবর্তিত হবে না। (সূরা মু'মিনুন- ১১০-১১৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আল্লাহ: মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া সত্য কি না? কাফের: কেন নয় বিলকুলই সত্য

📄 আল্লাহ: মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া সত্য কি না? কাফের: কেন নয় বিলকুলই সত্য


২. আল্লাহর সাথে কাফেরদের আরো একটি কথোপকথন।
আল্লাহ : মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া সত্য কিনা?
কাফের : কেন নয় সম্পূর্ণই সত্য।
আল্লাহ : তাহলে তা অস্বীকারের স্বাদ গ্রহণ কর।
কাফের : আফসোস! কিয়ামতের ব্যাপারে আমরা বিরাট ভুল করেছি।
وَلَوْ تَرَى إِذْ وُقِفُوا عَلَى رَبِّهِمْ قَالَ أَلَيْسَ هَذَا بِالْحَقِّ قَالُوا بَلَى وَرَبِّنَا قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ
হায়! তুমি যদি সে দৃশ্যটি দেখতে, যখন তাদেরকে তাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন : কিয়ামত কি সত্য নয়? জবাবে বলবে : হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের পালনকর্তার শপথ করে বলছি এটা বাস্তব ও সত্য বিষয়। তখন আল্লাহ বলবেন : তবে তোমরা সেটাকে অস্বীকার করার ফলস্বরূপ শাস্তির স্বাদ গ্রহণ কর।
ঐ সব লোক ক্ষতিগ্রস্ত হল যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার সংবাদকে মিথ্যা ভেবেছে। যখন সে নির্দিষ্ট সময়টি তাদের নিকট হঠাৎ এসে পড়বে তখন তারা বলবে : হায়! পিছনে আমরা কতইনা দোষত্রুটি করেছি তারা নিজেরাই নিজেদের পাপরাশির বোঝা নিজের পিঠে বহন করবে, শ্রবণ করে রেখ তারা যা কিছু বহন করেছে তা কতই না নিকৃষ্ট ধরনের বোঝা! (সূরা আন'আম ৩০-৩১)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00