📄 মুনাফিক: আমাদেরকে তোমাদের আলো থেকে কিছু আলো দাও মু'মিন: তোমরা আমাদের সাথে তো ছিলা, কিন্তু আল্লাহ ও তাঁর রাসূলের ব্যাপারে তোমাদের সন্দেহ ছিল, তাই তোমাদের ঠিকানা জাহান্নাম
৬. পৃথিবীতে এক সাথে জীবন যাপনকারী মুনাফিক ও মু'মিনদের মাঝে নিম্নোক্ত কথাবার্তা হবে:
মুনাফিক: এ অন্ধকার আমাদেরকে তোমাদের আলো থেকে কিছু আলো দাও।
মু'মিন: এ আলো পাওয়ার জন্য আবার পৃথিবীতে যাও যদি সম্ভব হয়, এ অস্বীকৃতি শ্রবণ করে মুনাফিক দ্বিতীয়বার বলবে: দুনিয়াতে আমরা কি তোমাদের সাথে ছিলাম না?
মু'মিন: তোমরা আমাদের সাথে তো ছিলে কিন্তু আল্লাহ ও তাঁর রাসূলের ব্যাপারে সন্দেহে লিপ্ত ছিলে। মুসলমানদেরকে ধোঁকা দিতে তাই তোমাদের ঠিকানা জাহান্নাম।
يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انْظُرُونَا نَقْتَبِسْ مِنْ نَّوْرِكُمْ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا ... حَتَّى جَاءَ أَمْرُ اللَّهِ وَغَرَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ .
সে দিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মু'মিনদেরকে বলবে: তোমরা আমাদের জন্য একটু থাম, যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করতে পারি, বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও আলোর সন্ধান কর, অতপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর, মুনাফিকরা মু'মিনদেরকে ডেকে জিজ্ঞেস করবে আমরা কি (পৃথিবীতে) তোমাদের সাথে ছিলাম? তারা বলবে: হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ। তোমরা প্রতীক্ষা করেছিলে আল্লাহর হুকুম (মৃত্যু) আসা পর্যন্ত। আর মহাপ্রতারক (শয়তান) তোমাদেরকে অবতারিত করেছিল আল্লাহ সম্পর্কে। (সূরা হাদীদ ১৩-১৪)