📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীরা: জাহান্নামীদের বলবে আল্লাহ আমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করেছেন, তোমাদের সাথেও কি করেছেন? জাহান্নামীরা: হ্যা, আমাদের সাথে কৃত সকল প্রতিশ্রুতি পূর্ণ করেছেন

📄 জান্নাতীরা: জাহান্নামীদের বলবে আল্লাহ আমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করেছেন, তোমাদের সাথেও কি করেছেন? জাহান্নামীরা: হ্যা, আমাদের সাথে কৃত সকল প্রতিশ্রুতি পূর্ণ করেছেন


৫. জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে: আল্লাহ আমাদের সাথে দেয়া যে সব ওয়াদা পূরণ করেছেন তোমাদের সাথে সাথেও সেসব ওয়াদাও কি পূরণ করেছেন?
জাহান্নামীরা বলবে: হ্যাঁ, আমাদের সাথে কৃত সকল প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। জাহান্নামের পাহারাদার বলবে অভিসম্পাত পরকালকে অস্বীকারকারীদের প্রতি এবং ইসলামের রাস্তা থেকে বাধা দানকারীদের প্রতি।

وَنَادَى أَصْحَابُ الْجَنَّةِ أَصْحِبَ النَّارِ أَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا قَالُوا نَعَمْ فَأَذَّنَ مُؤَذِّنٌ بَيْنَهُمْ أَن لَّعْنَةَ اللهِ عَلَى الظَّالِمِينَ الَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا وَهُمْ بِالْآخِرَةِ كَافِرُونَ .
আর তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে (উপহাস করে বলবে: আমাদের পালনকর্তা যেসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন, আমরা তা বাস্তবভাবে পেয়েছি, কিন্তু আমাদের পালনকর্তা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কি তোমরা সত্য ও বাস্তবরূপে পেয়েছ? তখন তারা বলবে: হ্যাঁ পেয়েছি (এ সময়) তাদের মধ্যে জনৈক ঘোষক ঘোষণা করে দিবেন যে, যালিমদের ওপর আল্লাহর অভিসম্পাত! যারা আল্লাহর পথে চলতে মানুষকে বাঁধা প্রদান করত এবং তাতে বক্রতা অনুসন্ধান করত আর তারা পরকালকে অস্বীকার করত। (সূরা আ'রাফ ৪৪-৪৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মুনাফিক: আমাদেরকে তোমাদের আলো থেকে কিছু আলো দাও মু'মিন: তোমরা আমাদের সাথে তো ছিলা, কিন্তু আল্লাহ ও তাঁর রাসূলের ব্যাপারে তোমাদের সন্দেহ ছিল, তাই তোমাদের ঠিকানা জাহান্নাম

📄 মুনাফিক: আমাদেরকে তোমাদের আলো থেকে কিছু আলো দাও মু'মিন: তোমরা আমাদের সাথে তো ছিলা, কিন্তু আল্লাহ ও তাঁর রাসূলের ব্যাপারে তোমাদের সন্দেহ ছিল, তাই তোমাদের ঠিকানা জাহান্নাম


৬. পৃথিবীতে এক সাথে জীবন যাপনকারী মুনাফিক ও মু'মিনদের মাঝে নিম্নোক্ত কথাবার্তা হবে:
মুনাফিক: এ অন্ধকার আমাদেরকে তোমাদের আলো থেকে কিছু আলো দাও।
মু'মিন: এ আলো পাওয়ার জন্য আবার পৃথিবীতে যাও যদি সম্ভব হয়, এ অস্বীকৃতি শ্রবণ করে মুনাফিক দ্বিতীয়বার বলবে: দুনিয়াতে আমরা কি তোমাদের সাথে ছিলাম না?
মু'মিন: তোমরা আমাদের সাথে তো ছিলে কিন্তু আল্লাহ ও তাঁর রাসূলের ব্যাপারে সন্দেহে লিপ্ত ছিলে। মুসলমানদেরকে ধোঁকা দিতে তাই তোমাদের ঠিকানা জাহান্নাম।

يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انْظُرُونَا نَقْتَبِسْ مِنْ نَّوْرِكُمْ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا ... حَتَّى جَاءَ أَمْرُ اللَّهِ وَغَرَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ .
সে দিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মু'মিনদেরকে বলবে: তোমরা আমাদের জন্য একটু থাম, যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করতে পারি, বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও আলোর সন্ধান কর, অতপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর, মুনাফিকরা মু'মিনদেরকে ডেকে জিজ্ঞেস করবে আমরা কি (পৃথিবীতে) তোমাদের সাথে ছিলাম? তারা বলবে: হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ। তোমরা প্রতীক্ষা করেছিলে আল্লাহর হুকুম (মৃত্যু) আসা পর্যন্ত। আর মহাপ্রতারক (শয়তান) তোমাদেরকে অবতারিত করেছিল আল্লাহ সম্পর্কে। (সূরা হাদীদ ১৩-১৪)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00