📄 জাহান্নামের পাহারাদার : তোমাদের নিকট কি রাসূল এসেছিলো? জাহান্নামী: হ্যাঁ, আমরা শাস্তি মেনে নিয়েছি। জাহান্নামের পাহারাদার: তাহলে এ দরজা দিয়ে প্রবেশ কর।
১. জাহান্নামের পাহারাদার : তোমাদের নিকট কি আল্লাহর রাসূল আগমন করেনি?
কাফের: এসেছিল কিন্তু আমরা নিজেরাই জাহান্নামের শাস্তি মেনে নিয়েছি।
জাহান্নামের পাহারাদার : তাহলে এ দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ কর।
وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاؤُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنْذِرُونَكُمْ لِقَاءِ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِرِينَ .
কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন তার প্রবেশ দ্বারগুলো খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে : তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি, যারা তোমাদের প্রতিপালকের আয়াত তেলাওয়াত করত এবং তোমাদেরকে এ দিনের সাক্ষাত সম্পর্কে সতর্ক করত এবং তারা বলবে, অবশ্যই এসেছিল বস্তুত কাফেরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে। তাদেরকে বলা হবে : জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ কর তাতে স্থায়ীভাবে বসবাসের জন্য কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল! (সূরা যুমার ৭১-৭২)
📄 জাহান্নামের পাহারাদার: কোন ভয় প্রদর্শনকারী এসেছে কী? জাহান্নামী: হ্যাঁ, কিন্তু মিথ্যা প্রতিপন্ন করেছি, যদি মেনে নিতাম, তাহলে বেঁচে যেতাম। জাহান্নামের পাহারাদার: তোমাদের প্রতি লানত।
২. জাহান্নামের পাহারাদার : তোমাদের নিকট কি কোন ভয় প্রদর্শনকারী আসেনি?
কাফের: এসেছি্ল কিন্তু আমরা তাদেরকে মিথ্যায় প্রতিপন্ন করেছি। হায়! আমরা যদি তাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম এবং জাহান্নাম থেকে বেঁচে যেতাম :
জাহান্নামের পাহারাদার: এখন অন্যায় স্বীকার করার ফায়দা এই যে, তোমাদের প্রতি লা'নত।
كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ قَالُوا بَلَى قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ.
রাগে-ক্ষোভে জাহান্নাম যেন ফেটে পড়বে, যখনই তাতে কোন দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে তোমাদের নিকট কোন সতর্ককারী আসেনি? তারা আরো বলবে: যদি আমরা শ্রবণ করতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে, অভিশাপ জাহান্নামীদের জন্য। (সূরা মুলক- ৮-১১)
📄 জাহান্নামের পাহারাদার: তোমাদের বিপদ দূরকারীরা কোথায়? কাফের : আফসোস, তাদের কথা মিথ্যা প্রমাণিত হয়েছে
৩. জাহান্নামের পাহারাদার : তোমাদের বিপদাপদ দূরকারীরা কোথায়?
কাফের : আফসোস! তাদের বিপদাপদ দূর করার কথা তো মিথ্যা প্রমাণিত হয়েছে।
إِذَا الْأَغْلالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ ثُمَّ قَبْلَ لَهُمْ أَيْنَ مَا كُنْتُمْ تُشْرِكُونَ مِنْ دُونِ اللَّهِ قَالُوا ضَلُّوا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوا مِنْ قَبْلُ شَيْئًا.
যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। ফুটন্ত পানিতে অতপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে। পরে তাদেরকে বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা অংশীদার স্থাপন করতে, আল্লাহ ব্যতীত? তারা বলবে: তারা তো আমাদের নিকট থেকে অদৃশ্য হয়েছে। বস্তুত পূর্বে আমরা এমন কিছুকেই আহ্বান করিনি। এভাবে আল্লাহ কাফিরদেরকে বিভ্রান্ত করেন। (সূরা মু'মিন ৭১-৭৪)
📄 কাফের: নিজের কান, চোখ ও চামড়াকে লক্ষ্য করে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিয়েছ? চোখ, কান ও চামড়া: আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন
৪. কাফের স্বীয় চোখ, কান, চামড়াকে লক্ষ্য করে বলবে: তোমরা আল্লাহর সামনে আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিয়েছ? চোখ, কান, চামড়া বলবে: আমাদেরকে ঐ আল্লাহ সাক্ষী দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আমরা সাক্ষী দিয়েছি।
وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاؤُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَرُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدْتُمْ عَلَيْنَا قَالُوا أَنْطَقْنَا اللَّهُ الَّذِي أَنْطَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ .
যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নাম অভিমুখে একত্রিত করা হবে, সেদিন তাদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে। পরিশেষে যখন তারা জাহান্নামের সন্নিকটে পৌঁছবে তখন তাদের কর্ণ, চক্ষু ও চামড়া তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে। জাহান্নামীরা তাদের ত্বককে জিজ্ঞেস করবে যে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? জবাবে তারা বলবে: আল্লাহ যিনি সব কিছুকে বাকশক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার এবং তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। (সূরা হা-মীম সাজদা-১৯-২১)