📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গোমরাহ নেতাদের দ্বিগুণ শাস্তি দেয়া হবে

📄 গোমরাহ নেতাদের দ্বিগুণ শাস্তি দেয়া হবে


৩. গোমরাহকারী নেতাদের জন্য জাহান্নামে তাদের ভক্তদের লা'নত ও তাদেরকে দ্বিগুণ শাস্তি দেয়ার জন্য দরখাস্ত।

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولاً وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا أَتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنَا كَبِيرًا .
যে দিন তাদের মুখমণ্ডল অগ্নিতে উলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়! আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম! তারা আরো বলবে: হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে গোমরাহ করেছিল। হে আমাদের পালনকর্তা! তাদের দ্বিগুণ শাস্তি প্রদান করুন এবং তাদেরকে দিন মহা অভিসম্পাত। (সূরা আহযাব ৬৬-৬৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে নেতা ও প্রজার পরস্পর ঝগড়া

📄 জাহান্নামে নেতা ও প্রজার পরস্পর ঝগড়া


৪. জাহান্নামে যাওয়ার পর গোমরাহ নেতা ও তাদের অনুসারীদের পরস্পরের ঝগড়া।

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ ... فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا إِنَّا لَذَائِقُونَ فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ .
এবং তারা পরষ্পর মুখোমুখী হয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা বলবে: তোমাদেরকে তো ডান দিক থেকে আমাদের নিকট আসতে, তারা বলবে: তোমরাতো বিশ্বাসীই ছিলে না এবং তোমাদের ওপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না। বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়! আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হয়েছে। আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করতে হবে। আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। তারা সবাই সেদিন শাস্তিতে শরীক হবে। (সূরা সাফ্ফাত ২৭-৩৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে নেতারা নিজেদেরকে নির্দোষ বলবে

📄 জাহান্নামে নেতারা নিজেদেরকে নির্দোষ বলবে


৫. জাহান্নাম মোশরেকরা স্বীয় উস্তাদদের চক্রান্তের তিরষ্কার করবে তখন উস্তাদরা নিজেদের নির্দোষিতা প্রমাণ করতে চাইবে।

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَنْ نُّؤْمِنَ بِهَذَا الْقُرْآنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ ... وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَجَعَلْنَا الْأَغْلَالَ فِي أَعْنَاقِ الَّذِينَ كَفَرُوا هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ .
কাফিররা বলে আমরা এ কুরআন কখনো বিশ্বাস করবো না, এর পূর্ববর্তী কিতাবসমূহেও হায়! তুমি যদি দেখতে যালিমদেরকে যখন তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান করা হবে, তখন তারা পরস্পর বাদ-প্রতিবাদ করতে থাকবে, যাদেরকে দুর্বল মনে করা হতো তারা ক্ষমতাদর্পীদেরকে বলবে: তোমরা না থাকলে আমরা অবশ্যই মু'মিন হতাম যারা ক্ষমতাদর্পী ছিল তারা যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে বলবে: তোমাদের নিকট সৎপথের দিশা আসার পর আমরা কি তোমাদেরকে ওটা থেকে নিবৃত্ত করেছিলাম? বস্তুত তোমরাই তো ছিলে অপরাধী।
যাদেরকে দুর্বল মনে করা হত তারা ক্ষমতাদর্পীদেরকে বলবে: মূলত তোমরাই তো দিবারাত্র চক্রান্তে লিপ্ত ছিলে, আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাঁর অংশীদারীত্ব স্থাপন করি। যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা অনুতাপ গোপন রাখবে এবং আমি কাফিরদের গলদেশে শৃঙ্খল পরিয়ে দিব, তাদেরকে তারা যা করত তারই প্রতিফল দেয়া হবে। (সূরা সাবা-৩১-৩৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে প্রজারা নেতাদের বলবে-আমাদেরকে বাঁচাও

📄 জাহান্নামে প্রজারা নেতাদের বলবে-আমাদেরকে বাঁচাও


৬. জাহান্নামে প্রজারা নেতাদেরকে বলবে আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা কর, তারা জবাবে বলবে: এখানে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর মতো কেউ নেই।

وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ قَالُوا لَوْ هَدَانَا اللَّهُ لَهَدَيْنَاكُمْ سَوَاءٌ عَلَيْهَا أَجْزِعْنَا أَمْ صَبَرْنَا مَا لَنَا من محيص .
সবাই আল্লাহর নিকট উপস্থিত হবেই, যারা অহংকার করত দুর্বলেরা তাদেরকে বলবে: আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। এখন তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে? তারা বলবে: আল্লাহ তোমাদেরকে সৎপথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করতাম। এখন আমাদের ধৈর্যচ্যুত হওয়া অথবা ধৈর্যশীল হওয়া একই কথা, আমাদের কোন নিষ্কৃতি নেই। (সূরা ইবরাহীম-২১)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00