📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে প্রজাদের উক্তি নেতাদের উদ্দেশ্যে

📄 জাহান্নামে প্রজাদের উক্তি নেতাদের উদ্দেশ্যে


১. জাহান্নামে গোমরাহকারী আলেম ও পীর ফকীরদেরকে লক্ষ্য করে তাদের ভক্তরা বলবে : “এখন আমাদের শান্তি হালকা কর” জবাবে তারা বলবে : এখানে আমরা সবাই সমান আমরা তোমাদের কোন উপকার করতে পারব না।

وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا ... قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُلٌّ فِيهَا إِنَّ اللَّهَ قَدْ حَكَمَ بَيْنَ الْعِبَادِ .
যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলেরা দাম্ভিকদের বলবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের হতে জাহান্নামের কিয়দাংশ নিবারণ করবে? দাম্ভিকরা বলবে আমরা সবাই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার করে ফেলেছেন।
(সূরা মু’মিন ৪৭-৪৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে নেতাদের উক্তি প্রজাদের উদ্দেশ্যে

📄 জাহান্নামে নেতাদের উক্তি প্রজাদের উদ্দেশ্যে


২. পীর জাহান্নামে যাওয়ার সময় মুরীদদেরকে লক্ষ্য করে বলবে: বদবখত মুরীদদের একদলও জাহান্নামে প্রবেশ করবে, আর মুরীদরা স্বীয় পীরের এ বক্তব্য শ্রবণ করে বলবে: বদবখত তোমরাও জাহান্নামেই যাচ্ছ? হে আল্লাহ্ আমাদেরকে জাহান্নামে প্রেরণকারীদেরকে ভালো করে শাস্তি দিন।

هُذَا فَوْجٌ مُقْتَحِمٌ مَّعَكُمْ لا مَرْحَبًا بِهِمْ إِنَّهُمْ صَالُوا النَّارِ قَالُوا بَلْ أَنْتُمْ لَا مَرْحَبًا بِكُمْ ... هُذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِي النَّارِ .
এতো এক বাহিনী, তোমাদের সাথে জাহান্নামে প্রবেশকারী, তাদের জন্য নেই অভিবাদন! তারা তো জাহান্নামে জ্বলবে। অনুসারীরা বলবে: বরং তোমরাও তোমাদের জন্যেও তো অভিনন্দন নেই। তোমরাই তো পূর্বে ওটা আমাদের জন্য ব্যবস্থা করেছ। কত নিকৃষ্ট এ আবাসস্থল। তারা বলবে: হে আমাদের প্রতিপালক! যে এটা আমাদের সম্মুখীন করেছে জাহান্নামে তার শাস্তি আপনি দ্বিগুণ বর্ধিত করুন’। (সূরা সোয়াদ- ৫৯-৬১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গোমরাহ নেতাদের দ্বিগুণ শাস্তি দেয়া হবে

📄 গোমরাহ নেতাদের দ্বিগুণ শাস্তি দেয়া হবে


৩. গোমরাহকারী নেতাদের জন্য জাহান্নামে তাদের ভক্তদের লা'নত ও তাদেরকে দ্বিগুণ শাস্তি দেয়ার জন্য দরখাস্ত।

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولاً وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا أَتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنَا كَبِيرًا .
যে দিন তাদের মুখমণ্ডল অগ্নিতে উলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়! আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম! তারা আরো বলবে: হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে গোমরাহ করেছিল। হে আমাদের পালনকর্তা! তাদের দ্বিগুণ শাস্তি প্রদান করুন এবং তাদেরকে দিন মহা অভিসম্পাত। (সূরা আহযাব ৬৬-৬৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে নেতা ও প্রজার পরস্পর ঝগড়া

📄 জাহান্নামে নেতা ও প্রজার পরস্পর ঝগড়া


৪. জাহান্নামে যাওয়ার পর গোমরাহ নেতা ও তাদের অনুসারীদের পরস্পরের ঝগড়া।

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ ... فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا إِنَّا لَذَائِقُونَ فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ .
এবং তারা পরষ্পর মুখোমুখী হয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা বলবে: তোমাদেরকে তো ডান দিক থেকে আমাদের নিকট আসতে, তারা বলবে: তোমরাতো বিশ্বাসীই ছিলে না এবং তোমাদের ওপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না। বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়! আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হয়েছে। আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করতে হবে। আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। তারা সবাই সেদিন শাস্তিতে শরীক হবে। (সূরা সাফ্ফাত ২৭-৩৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00