📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 শেষ বিচারের প্রতি অবিশ্বাসী ভদ্র ব্যক্তিদের শাস্তি

📄 শেষ বিচারের প্রতি অবিশ্বাসী ভদ্র ব্যক্তিদের শাস্তি


২২. কুরআনের আলোকে জাহান্নামীরা
১. শেষ বিচারের প্রতি অবিশ্বাসী ভদ্র ব্যক্তিদের ব্যাপারে কুরআনের ভাষ্য।

خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَى سَوَاءِ الْجَحِيمِ ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ إِنَّ هَذَا مَا كُنْتُمْ بِهِ تمترون .
(বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে। অতপর তার মস্তকের ওপর ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও। আস্বাদ গ্রহণ কর, তুমি তো ছিলে সম্মানিত অভিজাত, এটা তো ওটাই, যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। (সূরা দুখান ৪৭-৫০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 রাসূল (সা) কে যাদুকর বলার শাস্তি

📄 রাসূল (সা) কে যাদুকর বলার শাস্তি


২. রাসূলকে যাদুকর বলে ইসলামের দাওয়াতকে অবমাননাকারীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় তাদেরকে একটি খোঁচামূলক প্রশ্ন করে বলা হবে "এ আগুন কি যাদু না তারা দেখতে পাচ্ছে না।"

يَوْمَ يُدَعُونَ إِلَى نَارِ جَهَنَّمَ دَعَا هَذِهِ النَّارُ الَّتِي كُنْتُم بِهَا تُكَذِّبُونَ ...... إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُونَ .
সে দিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের অগ্নির দিকে। এটাই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা মনে করতে। এটা কি যাদু? নাকি তোমরা দেখছ না। তোমরা এতে প্রবেশ কর, অতপর তোমরা ধৈর্যধারণ কর, অথবা না কর উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে তার পুরস্কার দেয়া হচ্ছে। (সূরা তুর-১৩-১৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেরদের উদ্দেশ্যে জাহান্নামের পাহারাদারদের উক্তি

📄 কাফেরদের উদ্দেশ্যে জাহান্নামের পাহারাদারদের উক্তি


৩. কাফেরদেরকে জাহান্নামে উত্তপ্ত করতে করতে জাহান্নামের পাহারাদার বলবে: দুনিয়াতে এ শাস্তি দ্রুত আসুক তা কামনা করতে এখন খুব মজা করে তা গ্রহণ কর।

ذُوقُوا قُتِلَ الْخَرَّاسُونَ الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ فِتْنَتَكُمْ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ .
অভিশপ্ত হোক মিথ্যাচারীরা, যারা অজ্ঞ ও উদাসীন! তারা জিজ্ঞেস করে কর্মফল দিবস কবে হবে? (বল) সে দিন যে দিন তাদেরকে শাস্তি দেয়া হবে অগ্নিতে। (এবং বলা হবে) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর তোমরা এ শাস্তিই ত্বরান্বিত করতে চেয়েছিলে। (সূরা যারিয়াত-১০-১৪)

৪. জাহান্নামে প্রবেশকারী কাফেরদেরকে জাহান্নামের পাহারাদার ফেরেশতা এক বিদ্রূপাত্মক প্রশ্ন করে বলবে: আপনারা তো খুব অনুগত লোক ছিলেন।

مَا لَكُمْ احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ لَا تَنَاصَرُونَ بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ .
একত্রিত কর যালিম ও তাদের সহচরদেরকে এবং তাদেরকে যাদের তারা ইবাদত করত, আল্লাহর পরিবর্তে এবং তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে। অতঃপর তাদেরকে থামাও, কারণ তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কি হল যে তোমরা একে অপরের সাহায্য করছ না? বস্তুত সে দিন তারা আত্মসমর্পণ করবে। (সূরা সাফফাত ২২-২৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00