📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 আত্মহত্যাকারী ব্যক্তির শাস্তি

📄 আত্মহত্যাকারী ব্যক্তির শাস্তি


১০. আত্মহত্যাকারী যেভাবে আত্মহত্যা করে সে জাহান্নামে ঐভাবে সার্বক্ষণিকভাবে তা করতে থাকবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ النَّبِيُّ ﷺ الَّذِي يَخْنُقُ نَفْسَهُ يَخْنُفُهَا فِي النَّارِ وَالَّذِي يَطْعَنُهَا يَطْعَنُهَا فِي النَّارِ.
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী কারীম ইরশাদ করেছেন: যে ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে, সে জাহান্নামেও বার বার আত্মহত্যা করতে থাকবে, আর যে ব্যক্তি কোন অস্ত্র দ্বারা আঘাত করে আত্মহত্যা করেছে সে জাহান্নামে নিজেকে ঐভাবে হত্যা করতে থাকবে। (বোখারী, কিতাবুল জানায়েজ, বাব মাযায়া ফি কাতলিন, নাফস)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 গীবতকারী ব্যক্তির শাস্তি

📄 গীবতকারী ব্যক্তির শাস্তি


১১. গীবতকারী জাহান্নামে নিজের নখ দিয়ে স্বীয় মুখমণ্ডল ও বুকের গোশত টেনে টেনে ভক্ষণ করবে।

عَنْ أَنَسِ بْنِ مَالِكَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَمَّا عُرِجَ بي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتَ مَنْ هُؤُلَاءِ يَا جِبْرِيلُ : قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقْعُونَ فِي أَعْرَاضِهِمْ .
'আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ ইরশাদ করেছেন: আমাকে যখন মে'রাজ করানো হল, তখন আমি কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, যাদের নখ ছিল লাল তামার, আর তারা তা দিয়ে তাদের মুখমণ্ডল ও বুকের গোশত টেনে টেনে ক্ষত-বিক্ষত করছিল, আমি জিজ্ঞেস করলাম: হে জিবরীল! এরা কারা? সে বলল: তারা ঐ ব্যক্তি যারা মানুষের গীবত করত এবং তাদেরকে অপমান করত। (আবু দাউদ, কিতাবুল আদব; বাব ফিল গীবা- ৩/৪০৮২)

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية