📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে সাপ ও বিচ্ছুর ছোবলের মাধ্যমে শাস্তি

📄 জাহান্নামে সাপ ও বিচ্ছুর ছোবলের মাধ্যমে শাস্তি


১৮. জাহান্নামে সাপ ও বিচ্ছুর ছোবলের মাধ্যমে শাস্তি, জাহান্নামের সাপ উটের সমান হবে যার একবারের ছোবলের প্রতিক্রিয়া ৪০ বছর পর্যন্ত থাকবে এবং জাহান্নামের বিচ্ছু খচ্চরের সমান হবে যার একবারের ছোবলের প্রতিক্রিয়া ৪০ বছর পর্যন্ত থাকবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَرِّ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ إِنَّ فِي النَّارِ حَيَّاتٌ كَأَمْثَالِ الْبُخْتِ تَلْسَعُ إِحْدَاهُنَّ لَسْعَةٌ فَيَجِدُ حَمُوتَهَا أَرْبَعِينَ خَرِيفًا وَإِنَّ فِي النَّارِ عَقَارِبَ كَأَمْثَالِ الْبِغَالِ الْمُؤْكِفَةِ تَلْسَعُ إِحْدَاهُنَّ لَسْعَةً فَيَجِدُ حَمْوَتَهَا أَرْبَعِينَ خَرِيفًا .
আবদুল্লাহ বিন হারেস বিন জায (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: জাহান্নামে সাপ বোখতী উটের (এক প্রকার উটের মতো) ন্যায় হবে, এর মধ্যে একটি সাপের ছোবলের প্রতিক্রিয়া জাহান্নামী চল্লিশ বছর পর্যন্ত অনুভব করতে থাকবে। জাহান্নামের বিচ্ছু খচ্চরের সমান হবে এবার মধ্যে একটি বিচ্ছুর ছোবলের প্রতিক্রিয়া জাহান্নামী চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে। (আহমদ, মিশকাতুল মাসাবিহ, কিতাবুল ফিতান। বাব সিফাতুন্নার ওয়া আহলুহা। আল ফাসলুসসালেস)

জাহান্নামীদের শাস্তি বৃদ্ধি করার জন্য জাহান্নামের বিচ্ছুর দাঁত লম্বা খেজুরের ন্যায় করে দেয়া হবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ (رض) فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ زِدْنَاهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ قَالَ زِيدُوا عَقَارِبَ أَنْبُهَا كَالنَّخْلِ الطَّوَالِ .
আবদুল্লাহ বিন মাসউদ (রা) আল্লাহর বাণী: "আমি তাদেরকে শাস্তির ওপর শাস্তি বৃদ্ধি করব। (সূরা নাহাল-৮৮)
এর তাফসীরে বলেন: জাহান্নামীদের শাস্তি বৃদ্ধি করার জন্য বিচ্ছুর দাঁত লম্বা খেজুরের ন্যায় করা হবে। (তাবরানী, মাযমাউয্যাওয়ায়েদ ১০ম খণ্ড, কিতাব সিফাতুন্নার। বাব যিয়াদাতু আহলিন্নারি মিনাল আযাব)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 স্বাস্থ্য বৃদ্ধিকরণের মাধ্যমে শাস্তি

📄 স্বাস্থ্য বৃদ্ধিকরণের মাধ্যমে শাস্তি


১৯. স্বাস্থ্য বৃদ্ধিকরণের মাধ্যমে শাস্তি, জাহান্নামে কাফেরের এক একটি দাঁত উহুদ পাহাড়সম হবে জাহান্নামে কাফেরের শরীরের চামড়া তিন দিন চলার রাস্তার সমান মোটা হবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ضَرْسُ الْحَافِرِ أَوْ نَابُ الْكَافِرِ مِثْلُ اَحَدٍ وَ غِلَظُ جَلْدِهِ مَسِيرَةٌ ثَلَاثَ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: কাফেরের দাঁত বা তার নখ জাহান্নামে উহুদ পাহাড়ের মতো হবে। আর তার চামড়া তিন মাইল রাস্তা পরিমাণ মোটা হবে। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়িমিহা, বাব জাহান্নাম)

কোন কোন কাফেরের দাঁত উহুদ পাহাড়ের চেয়েও বড় হবে।

عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ الْكَافِرَ ليُعَظمُ حَتَّى أَنَّ ضَرْسَهُ لَأَعْظَمُ مِنْ أَحَدٍ .
আবু সাঈদ খুদরী (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন: নিশ্চয়ই জাহান্নামে কাফেরের শরীরকে বড় করা হবে, এমনকি তাঁর দাঁত হবে উহুদ পাহাড়ের চেয়েও বড়। (ইবনে মাযাহ, কিতাবুয্যুহদ; বাব সিফাতুন্নার- ২/৩৪৮৯)

জাহান্নামে কাফেরের দু' কাঁধের মাঝের দূরত্ব হবে কোন দ্রুতগামী ঘোড়ার তিন দিন চলার রাস্তার সমান

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَا بَيْنَ مَنْكِبَى الْكَافِرِ فِي النَّارِ مَسِيرَةُ ثَلَاثَ أَيَّامٍ لِلرَّكْبِ الْمُشْرِعِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: জাহান্নামে কাফেরের দু' কাধের মাঝের দূরত্ব হবে কোন দ্রুতগামী ঘোড়ার তিন দিন পথ চলার সমান। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাতিহা, বাব জাহান্নাম)

জাহান্নামে কাফেরের চামড়া ৪২ হাত (৬৩ ফিট) মোটা হবে, একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে, তার বসার স্থান মক্কা ও মদীনার দূরত্বের সমান হবে (৪১০ কি: মি:)।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ غِلْظَ جَلْدِ الْكَافِرِ اثْنَانِ وَارْبَعِيْنَ ذِرَاعًا وَإِنَّ ضَرْسَهُ مِثْلُ أُحُدٍ وَإِنَّ مَجْلِسَهُ مِنْ جَهَنَّمَ مَا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةَ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: কাফেরের চামড়া ৪২ হাত মোটা হবে, একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে, আর তার বসার স্থান হবে মক্কা ও মদীনার দূরত্বের সমান। (তিরমিযী, আবওয়াব সিফাত জাহান্নাম, বাব ইযাম আহলিন্নার)

জাহান্নামীর একটি পার্শ্ব বাইজা পাহাড়ের সমান এবং একটি রান ওযকান পাহাড়ের সমান হবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ضَرْسُ الْكَافِرِ يَوْمَ الْقِيَامَةِ مِثْلُ أَحَدٍ وَعَرْضُ جَلْدِهِ سَبْعُونَ ذِرَاعًا وَعَضُدَهُ مِثْلُ الْبَيْضَاءِ وَفَخِذَهُ مِثْلُ وَرْقَانِ وَمَقْعَدَهُ فِي النَّارِ مَا بَيْنِي وَبَيْنَ الرَّيْدَةِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: শেষ বিচারের দিন কাফেরের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তার চামড়া ৭০ হাত মোটা হবে, তার পার্শ্ব হবে বাইজা পাহাড়ের সমান, আর রান হবে ওযকান পাহাড়ের সমান, তার বসার স্থান হবে আমার ও রাবযের দূরত্বের সমান। (আহমদ ও হাকেম, সিলসিলা আহদাসীস সহীহা লি আলবানী; হাদীস নং ১১০৫)

নোট: বিভিন্ন হাদীসে জাহান্নামীর বিভিন্ন রকমের অবস্থার কথা বর্ণিত হয়েছে, কোথাও চামড়া ৪২ হাত কোথাও ৭০ হাত বর্ণনা করা হয়েছে, এ পার্থক্য জাহান্নামীদের পাপ ও অন্যায় হিসেবে নির্ধারণ হবে। (এ বিষয়ে আল্লাহই ভাল অবগত)

কিছু সংখ্যক কাফেরের শরীর এত বড় করে দেয়া হবে যে সে প্রশস্ত জাহান্নামের এক কোণে পড়ে থাকবে।

عَنْ الْحَارِثِ بْنِ أَقْيَشِ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ مِنْ أُمَّتِي مَنْ يُعَظِّمُ النَّارَ حَتَّى يَكُونَ أَحَدُ زَوَايَاهَا .
হারেস বিন আকইয়াস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমার উম্মতের কোন ব্যক্তির শরীর এত বড় করে দেয়া হবে যে, সে জাহান্নামের এক কোণ দখল করে থাকবে। (ইবনে মাযাহ, কিতাবুয্যুহদ সিফাতুন্নার- ২/৩৪৯০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কতিপয় অনুল্লিখিত শাস্তি

📄 কতিপয় অনুল্লিখিত শাস্তি


২০. কতিপয় অনুল্লিখিত শাস্তি, কাফেরদের পাপের পরিমাণের ওপর তাদেরকে এমন কিছু অনির্দিষ্ট শাস্তি দেয়া হবে, যার উল্লেখ না কুরআনে হয়েছে না হাদীসে।

وَآخَرُ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ .
আরো আছে এরূপ ভিন্ন ধরনের শাস্তি। (সূরা সোয়াদ-৫৮)

কিছু সংখ্যক কাফিরকে কঠিন বেদনাদায়ক শাস্তি দেয়া হবে।
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِنْ رِجْزِ أَلِيمٍ .
যারা তাদের প্রতিপালকের নির্দেশাবলী প্রত্যাখ্যান করে, তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক শাস্তি। (সূরা জাসিয়া-১১)
إِنَّ الَّذِينَ كَفَرُوا لَوْ أَنَّ لَهُمْ مَّا فِي الْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لِيَفْتَدُوا بِهِ مِنْ عَذَابِ يَوْمِ الْقِيَامَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ .
নিশ্চয়ই যারা কাফের, যদি তাদের কাছে বিশ্বের সমস্ত দ্রব্যও থাকে এবং ওর সাথে তৎপরিমাণ আরো যোগ হয়, যেন তারা তা প্রদান করে কিয়ামতের শাস্তি থেকে মুক্ত হয়ে যায়, তবুও এ দ্রব্যসমূহ তাদের থেকে কবুল করা হবে না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। (সূরা মায়েদা-৩৬)

কতিপয় কাফেরকে বহু কঠিন শাস্তি দেয়া হবে।
وَلَا يَحْزُنُكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ إِنَّهُمْ لَنْ يَضُرُّوا اللَّهَ شَيْئًا يُرِيدُ اللَّهُ أَلَّا يَجْعَلَ لَهُمْ حَظَّافِي الْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
আর যারা দ্রুত কুফরী করে তৎপর তুমি তাদের জন্য বিষণ্ণ হয়ো না, বস্তুত তারা আল্লাহর কোনই অনিষ্ট করতে পারবে না। আল্লাহ তাদের জন্য পরকালের কোন অংশ ইচ্ছা করেন না এবং তাদেরই জন্য কঠোর শাস্তি রয়েছে। (সূরা আল ইমরান-১৭৬)

কতিপয় কাফেরকে কঠোর শাস্তি দেয়া হবে।
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ .
নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। (সূরা আলে ইমরান-৪)
وَالَّذِينَ يَمْكُرُونَ السَّيِّئَاتِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ .
আর যারা মন্দ কর্মের ফন্দি আঁটে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। (সূরা ফাতির-১০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00