📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আগুনের পাহাড়ে চড়ানোর মাধ্যমে শাস্তি

📄 আগুনের পাহাড়ে চড়ানোর মাধ্যমে শাস্তি


১৫. আগুনের পাহাড়ে চড়ানোর মাধ্যমে শাস্তি, জাহান্নামে কাফেরকে আগুনের পাহাড়ে চড়ানোর মাধ্যমে শাস্তি দেয়া হবে।

سارهقه صعودا.
আমি অতি সত্তর তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব। (সূরা মুদ্দাসির-১৭)

“সউদ” জাহান্নামের একটি পাহাড়ের নাম যেখানে আরোহণ করতে কাফেরের সত্তর বছর সময় লাগবে, এরপর ওখান থেকে নিচে পড়ে যাবে, পরে আবার সত্তর বছর সময় নিয়ে সেখানে আরোহণ করবে, এভাবে এ ধারাবাহিক শাস্তিতে সে নিমজ্জিত থাকবে।

عَنْ أَبِي سَعِيدٍ (رض) عَنْ رَسُولِ الله ﷺ قَالَ وَادٍ فِي جَهَنَّمَ يَهُوِى فِيْهِ الْكَافِرُ أَرْبَعِينَ خَرِيفًا قَبْلَ أَنْ يَبْلُغَ قَعْرَةً وَقَالَ الصَّعُودُ جَبَلٌ مِنْ نَارٍ يَصْعَدُ فِيْهِ سَبْعِينَ خَرِيفًا ثُمَّ يَهْوِي بِهِ كَذَالِكَ فِيهِ ابدا .
আবু সাঈদ (রা) রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: জাহান্নামের একটি উপত্যকা যার চূড়ায় আরোহণ করার পূর্বে, কাফের চল্লিশ বছর পর্যন্ত তাতে ঘুরপাক খেতে থাকবে। আর 'সউদ' জাহান্নামের একটি পাহাড়ের নাম, তাতে আরোহণ করতে সত্তর বছর সময় লাগবে, অতপর সেখান থেকে নিচে পতিত হবে, কাফের সর্বদা এ আযাবে নিমজ্জিত থাকবে। (আবু ইয়ালা, মুসনাদ আবূ ইয়ালা লিল আসারি, ২য় খণ্ড হাদীস নং ১৩৭৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আগুনের খুঁটিতে বেঁধে রাখার মাধ্যমে শাস্তি

📄 আগুনের খুঁটিতে বেঁধে রাখার মাধ্যমে শাস্তি


১৬. আগুনের খুঁটিতে বেঁধে রাখার মাধ্যমে শাস্তি, কোন কোন জাহান্নামীকে জাহান্নামে লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে রেখে শাস্তি দেয়া হবে।

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللهِ الْمُوْقَدَةُ الَّتِي تَطَّلِعُ عَلَى الأَفْئِدَةِ إِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌ فِي عَمَدٍ مَمَدَّدَةٍ .
হুতামা কি তাকি তুমি জান! এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে। (সূরা হুমাযাহ ৫-৯)

কতিপয় পাপীকে খুব মজবুতভাবে বেঁধে রাখা হবে।

فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلا يُوْثِقُ وَثَاقَهُ أَحَدٌ .
সেদিন তাঁর শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না এবং তাঁর বন্ধনের মতো বন্ধনও কেউ দিতে পারবে না। (সূরা ফাজর ২৫-২৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে লোহার হাতুড়ি ও গুর্জের আঘাতের মাধ্যমে শাস্তি

📄 জাহান্নামে লোহার হাতুড়ি ও গুর্জের আঘাতের মাধ্যমে শাস্তি


১৭. জাহান্নামে লোহার হাতুড়ি ও গুর্জের আঘাতের মাধ্যমে শাস্তি, লোহার ভারি ভারি হাতুড়ি ও গুর্জের আঘাতের মাধ্যমে জাহান্নামীর মাথা দলিত করা হবে।

وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِيدٍ كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا مِنْ غَم أُعِيدُوا فِيهَا وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ.
আর তাদের জন্য থাকবে লৌহ গুর্জসমূহ। যখনই যন্ত্রণাকাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে ফিরিয়ে দেয়া হবে। তাদেরকে বলা হবে আস্বাদন কর দহন-যন্ত্রণা। (সূরা হাজ্জ ২২-২২)

জাহান্নামে কাফেরকে আঘাত করার জন্য যে হাতুড়ী ব্যবহার করা হবে তার ওজন এত ভারী হবে যে, পৃথিবীর সকল জ্বিন ও ইনসান মিলে তা উঠাতে চাইলে উঠানো সম্ভব হবে না।

عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَوْ أَنَّ مِقْمَعًا مِنْ حَدِيدٍ وُضِعَ عَلَى الْأَرْضِ وَاجْتَمَعَ عَلَيْهِ الثَّقَلَانِ مَا أَقَلُّوهُ مِنَ الْأَرْضِ.
আবু সাঈদ খুদরী (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: জাহান্নামে কাফেরকে মারার জন্য ব্যবহৃত গুর্জের একটি পৃথিবীতে রাখা হলে, সমস্ত জ্বিন ও ইনসান মিলে তা উঠানোর চেষ্টা করলে ও তা উঠাতে পারবে না। (আবু ইয়ালা, মিশকাতুল মাসাবীহ, কিতাবুল ফিতান। বাব সিফাতুন্নার ওয়া আহলুহা। আল ফাসলুসসালেস)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে সাপ ও বিচ্ছুর ছোবলের মাধ্যমে শাস্তি

📄 জাহান্নামে সাপ ও বিচ্ছুর ছোবলের মাধ্যমে শাস্তি


১৮. জাহান্নামে সাপ ও বিচ্ছুর ছোবলের মাধ্যমে শাস্তি, জাহান্নামের সাপ উটের সমান হবে যার একবারের ছোবলের প্রতিক্রিয়া ৪০ বছর পর্যন্ত থাকবে এবং জাহান্নামের বিচ্ছু খচ্চরের সমান হবে যার একবারের ছোবলের প্রতিক্রিয়া ৪০ বছর পর্যন্ত থাকবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَرِّ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ إِنَّ فِي النَّارِ حَيَّاتٌ كَأَمْثَالِ الْبُخْتِ تَلْسَعُ إِحْدَاهُنَّ لَسْعَةٌ فَيَجِدُ حَمُوتَهَا أَرْبَعِينَ خَرِيفًا وَإِنَّ فِي النَّارِ عَقَارِبَ كَأَمْثَالِ الْبِغَالِ الْمُؤْكِفَةِ تَلْسَعُ إِحْدَاهُنَّ لَسْعَةً فَيَجِدُ حَمْوَتَهَا أَرْبَعِينَ خَرِيفًا .
আবদুল্লাহ বিন হারেস বিন জায (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: জাহান্নামে সাপ বোখতী উটের (এক প্রকার উটের মতো) ন্যায় হবে, এর মধ্যে একটি সাপের ছোবলের প্রতিক্রিয়া জাহান্নামী চল্লিশ বছর পর্যন্ত অনুভব করতে থাকবে। জাহান্নামের বিচ্ছু খচ্চরের সমান হবে এবার মধ্যে একটি বিচ্ছুর ছোবলের প্রতিক্রিয়া জাহান্নামী চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে। (আহমদ, মিশকাতুল মাসাবিহ, কিতাবুল ফিতান। বাব সিফাতুন্নার ওয়া আহলুহা। আল ফাসলুসসালেস)

জাহান্নামীদের শাস্তি বৃদ্ধি করার জন্য জাহান্নামের বিচ্ছুর দাঁত লম্বা খেজুরের ন্যায় করে দেয়া হবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ (رض) فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ زِدْنَاهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ قَالَ زِيدُوا عَقَارِبَ أَنْبُهَا كَالنَّخْلِ الطَّوَالِ .
আবদুল্লাহ বিন মাসউদ (রা) আল্লাহর বাণী: "আমি তাদেরকে শাস্তির ওপর শাস্তি বৃদ্ধি করব। (সূরা নাহাল-৮৮)
এর তাফসীরে বলেন: জাহান্নামীদের শাস্তি বৃদ্ধি করার জন্য বিচ্ছুর দাঁত লম্বা খেজুরের ন্যায় করা হবে। (তাবরানী, মাযমাউয্যাওয়ায়েদ ১০ম খণ্ড, কিতাব সিফাতুন্নার। বাব যিয়াদাতু আহলিন্নারি মিনাল আযাব)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00