📄 কাফেরদেরকে টেনে নিবে ফুটন্ত পানি পান করানোর জন্য
১২. কাফেরের মাথায় ফুটন্ত পানি প্রবাহিত করার জন্য ফেরেশতা তাকে জাহান্নামের মাঝখানে টেনে নিয়ে যাবে।
خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَى سَوَاءِ الْجَحِيمِ ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
(বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতপর তার মস্তকের ওপর উত্তপ্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও। (সূরা দুখান- ৪৭-৪৮)
📄 কাফেরদেরকে পা ও মাথার ঝুঁটি ধরে পাকড়াও করা হবে
১৩. কোন কোন অপরাধীকে তার পা ও মাথার ঝুঁটি ধরে পাকড়াও করা হবে।
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ .
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের মুখমণ্ডল থেকে, তাদেরকে পাকড়াও করা হবে পা ও মাথার ঝুঁটি ধরে। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (সূরা আর রাহমান ৪১-৪২)
📄 কাফেরদেরকে উপুড় করে চালাতে থাকবে
১৪. আল্লাহ অপরাধীদেরকে উপুড় করে চালাতে এমনভাবে সক্ষম যেমন তাদেরকে দুনিয়াতে দু'পায়ে চালাতে সক্ষম।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رض) أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ ﷺ كَيْفَ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ الَيْسَ الَّذِي مَشَاءُ عَلَى رِجْلَيْهِ فِي الدُّنْيَا قَادِرٌ عَلَى أَنْ يَمْشِيَةٌ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ، قَالَ قَتَادَةُ بَلَى وَعِزَّةِ رَبِّنَا ! .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি জিজ্ঞেস করল: হে আল্লাহর রাসূল! শেষ বিচারের দিন কাফেরকে কিভাবে উপুড় করে চালানো হবে? তিনি বললেন : যিনি তাকে দুনিয়াতে দু'পায়ের ওপর চালিয়েছেন, তিনি কি তাকে শেষ বিচারের দিন উপুড় করে চালাতে সক্ষম নন? কাতাদা বলেন: আমাদের রবের কসম! অবশ্যই (তিনি তাতে সক্ষম)। (মুসলিম, কিতাব সিফাতুল মুনাফেকীন; বাব ফিল কুফফার)
📄 আগুনের পাহাড়ে চড়ানোর মাধ্যমে শাস্তি
১৫. আগুনের পাহাড়ে চড়ানোর মাধ্যমে শাস্তি, জাহান্নামে কাফেরকে আগুনের পাহাড়ে চড়ানোর মাধ্যমে শাস্তি দেয়া হবে।
سارهقه صعودا.
আমি অতি সত্তর তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব। (সূরা মুদ্দাসির-১৭)
“সউদ” জাহান্নামের একটি পাহাড়ের নাম যেখানে আরোহণ করতে কাফেরের সত্তর বছর সময় লাগবে, এরপর ওখান থেকে নিচে পড়ে যাবে, পরে আবার সত্তর বছর সময় নিয়ে সেখানে আরোহণ করবে, এভাবে এ ধারাবাহিক শাস্তিতে সে নিমজ্জিত থাকবে।
عَنْ أَبِي سَعِيدٍ (رض) عَنْ رَسُولِ الله ﷺ قَالَ وَادٍ فِي جَهَنَّمَ يَهُوِى فِيْهِ الْكَافِرُ أَرْبَعِينَ خَرِيفًا قَبْلَ أَنْ يَبْلُغَ قَعْرَةً وَقَالَ الصَّعُودُ جَبَلٌ مِنْ نَارٍ يَصْعَدُ فِيْهِ سَبْعِينَ خَرِيفًا ثُمَّ يَهْوِي بِهِ كَذَالِكَ فِيهِ ابدا .
আবু সাঈদ (রা) রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: জাহান্নামের একটি উপত্যকা যার চূড়ায় আরোহণ করার পূর্বে, কাফের চল্লিশ বছর পর্যন্ত তাতে ঘুরপাক খেতে থাকবে। আর 'সউদ' জাহান্নামের একটি পাহাড়ের নাম, তাতে আরোহণ করতে সত্তর বছর সময় লাগবে, অতপর সেখান থেকে নিচে পতিত হবে, কাফের সর্বদা এ আযাবে নিমজ্জিত থাকবে। (আবু ইয়ালা, মুসনাদ আবূ ইয়ালা লিল আসারি, ২য় খণ্ড হাদীস নং ১৩৭৮)