📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেররা অন্ধ, মূক ও বধির হবে

📄 কাফেররা অন্ধ, মূক ও বধির হবে


১০. কোন কোন অপরাধীকে কবর থেকে উঠিয়েই উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে কাফেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে সে অন্ধ, মুক, বধিরও হবে।

وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَّأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا .
শেষ বিচারের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ, মূক ও বধির করে। তাদের আবাসস্থল জাহান্নাম, যখনই তা স্তিমিত হবে আমি তাদের জন্য অগ্নি বৃদ্ধি করে দিব। (সূরা কামার-৯৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেরদেরকে জিঞ্জিরাবদ্ধ করে টেনে নিয়ে যাওয়া হবে

📄 কাফেরদেরকে জিঞ্জিরাবদ্ধ করে টেনে নিয়ে যাওয়া হবে


১১. কোন কোন কাফেরকে ফেরেশতাগণ জিঞ্জিরাবদ্ধ করে টেনে নিয়ে যাবে।

إِذِ الْأَغْلالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ .
যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে। (সূরা মু'মিন- ৭১-৭২)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেরদেরকে টেনে নিবে ফুটন্ত পানি পান করানোর জন্য

📄 কাফেরদেরকে টেনে নিবে ফুটন্ত পানি পান করানোর জন্য


১২. কাফেরের মাথায় ফুটন্ত পানি প্রবাহিত করার জন্য ফেরেশতা তাকে জাহান্নামের মাঝখানে টেনে নিয়ে যাবে।

خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَى سَوَاءِ الْجَحِيمِ ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
(বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতপর তার মস্তকের ওপর উত্তপ্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও। (সূরা দুখান- ৪৭-৪৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেরদেরকে পা ও মাথার ঝুঁটি ধরে পাকড়াও করা হবে

📄 কাফেরদেরকে পা ও মাথার ঝুঁটি ধরে পাকড়াও করা হবে


১৩. কোন কোন অপরাধীকে তার পা ও মাথার ঝুঁটি ধরে পাকড়াও করা হবে।

يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ الآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ .
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের মুখমণ্ডল থেকে, তাদেরকে পাকড়াও করা হবে পা ও মাথার ঝুঁটি ধরে। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (সূরা আর রাহমান ৪১-৪২)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00