📄 জাহান্নামে চেহারা আলকাতরার চেয়েও কালো হবে
৮. জাহান্নামের আগুন স্বয়ং আলকাতারার চেয়ে কালো অন্ধকার হবে ফলে সেখানে নিজের হাতকেই চিনা যাবে না।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّهُ قَالَ أَتَرَوْنَهَا حَمْرَاءَ كَنَارِكُمْ هَذِهِ؟ لَهِيَ أَسْوَدُ مِنَ الْقَارِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: তোমরা কি জাহান্নামের আগুনকে তোমাদের এ আগুনের ন্যায় ধারণা কর? বরং তা হবে আলকাতরার চেয়েও কালো। (মালেক, কিতাবুল জা'মে; বাব মাযায়া ফি সিফাতি জাহান্নام)
📄 উপুড় করে টেনে নিয়ে যাওয়ার মাধ্যমে শাস্তি
৯. উপুড় করে টেনে নিয়ে যাওয়ার মাধ্যমে শাস্তি, ফেরেশতাগণ কাফেরকে উপুড় করে টেনে জাহান্নামে নিয়ে যাবে।
يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ
যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে (সেদিন বলা হবে) জাহান্নামের শাস্তি আস্বাদন কর। (সূরা কামার-৪৮)
📄 কাফেররা অন্ধ, মূক ও বধির হবে
১০. কোন কোন অপরাধীকে কবর থেকে উঠিয়েই উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে কাফেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে সে অন্ধ, মুক, বধিরও হবে।
وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَّأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا .
শেষ বিচারের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ, মূক ও বধির করে। তাদের আবাসস্থল জাহান্নাম, যখনই তা স্তিমিত হবে আমি তাদের জন্য অগ্নি বৃদ্ধি করে দিব। (সূরা কামার-৯৭)
📄 কাফেরদেরকে জিঞ্জিরাবদ্ধ করে টেনে নিয়ে যাওয়া হবে
১১. কোন কোন কাফেরকে ফেরেশতাগণ জিঞ্জিরাবদ্ধ করে টেনে নিয়ে যাবে।
إِذِ الْأَغْلالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ .
যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে। (সূরা মু'মিন- ৭১-৭২)