📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে গভীর অন্ধকারের মাধ্যমে শাস্তি

📄 জাহান্নামে গভীর অন্ধকারের মাধ্যমে শাস্তি


৭. জাহান্নামে গভীর অন্ধকারের মাধ্যমে শাস্তি, কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তার দরজা এত শক্তভাবে বন্ধ করে দেয়া হবে যে, জাহান্নামী শতাব্দী ধরে গভীর অন্ধকারে জাহান্নামের শাস্তি আস্বাদন করতে থাকবে, কোথাও থেকে কোন আলোর সামান্য কিরণও তার চোখে পড়বে না।

وَالَّذِينَ كَفَرُوا بِايْتِنَاهُمْ أَصْحَابُ الْمَشَامَةِ عَلَيْهِمْ نَارٌ مُوْصَدَةٌ .
এবং যারা আমার নির্দেশ অমান্য করেছে, তারা হতভাগ্য। তাদের ওপরই রয়েছে অবরুদ্ধ অগ্নি। (সূরা বালাদ ১৯-২০)

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوْقَدَةُ الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ إِنَّهَا عَلَيْهِمْ مُّوْصَدَةٌ فِي عَمَدٍ مَمَدَّدَةٍ .
হুতামা কি তা কি তুমি জান? এটা আল্লাহর প্রজ্জলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে। (সূরা হুমাযাহ- ৫-৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামে চেহারা আলকাতরার চেয়েও কালো হবে

📄 জাহান্নামে চেহারা আলকাতরার চেয়েও কালো হবে


৮. জাহান্নামের আগুন স্বয়ং আলকাতারার চেয়ে কালো অন্ধকার হবে ফলে সেখানে নিজের হাতকেই চিনা যাবে না।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّهُ قَالَ أَتَرَوْنَهَا حَمْرَاءَ كَنَارِكُمْ هَذِهِ؟ لَهِيَ أَسْوَدُ مِنَ الْقَارِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: তোমরা কি জাহান্নামের আগুনকে তোমাদের এ আগুনের ন্যায় ধারণা কর? বরং তা হবে আলকাতরার চেয়েও কালো। (মালেক, কিতাবুল জা'মে; বাব মাযায়া ফি সিফাতি জাহান্নام)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 উপুড় করে টেনে নিয়ে যাওয়ার মাধ্যমে শাস্তি

📄 উপুড় করে টেনে নিয়ে যাওয়ার মাধ্যমে শাস্তি


৯. উপুড় করে টেনে নিয়ে যাওয়ার মাধ্যমে শাস্তি, ফেরেশতাগণ কাফেরকে উপুড় করে টেনে জাহান্নামে নিয়ে যাবে।

يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ
যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে (সেদিন বলা হবে) জাহান্নামের শাস্তি আস্বাদন কর। (সূরা কামার-৪৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেররা অন্ধ, মূক ও বধির হবে

📄 কাফেররা অন্ধ, মূক ও বধির হবে


১০. কোন কোন অপরাধীকে কবর থেকে উঠিয়েই উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে কাফেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে সে অন্ধ, মুক, বধিরও হবে।

وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَّأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا .
শেষ বিচারের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ, মূক ও বধির করে। তাদের আবাসস্থল জাহান্নাম, যখনই তা স্তিমিত হবে আমি তাদের জন্য অগ্নি বৃদ্ধি করে দিব। (সূরা কামার-৯৭)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00