📄 জাহান্নামীদের নাকে দাগ দেয়া হবে
৩. কোন কোন কাফেরকে লাঞ্ছিত করার জন্য তাদের নাকে দাগ দেয়া হবে।
سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ .
আমি তাদের নাসিকা দাগিয়ে দিব। (সূরা ক্বালাম-১৬)
📄 জাহান্নামীদের মুখমণ্ডল কালো হবে
৪. জাহান্নামীদের মুখমণ্ডল হবে কালো।
وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُمْ مُسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْمُتَكَبِّرِينَ .
যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তুমি শেষ বিচারের দিন তাদের মুখ কালো দেখবে। উদ্ধতদের আবাসস্থল কি জাহান্নাম নয়? (সূরা যুমার-৬০)
📄 জাহান্নামীদের মুখমণ্ডল ধূলিময় হবে
৫. কোন কোন কাফেরের মুখমণ্ডল ধূলিময় হয়ে থাকবে।
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبْرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ .
এবং অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলি-ধূসর। সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা, তারাই কাফের ও পাপাচারী। (সূরা আবাসা-৪০-৪২)
📄 জাহান্নামীদের কেশ গুচ্ছ ধরে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে
৬. কতিপয় কাফেরের মস্তকের সম্মুখ ভাগের কেশ গুচ্ছ ধরে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে।
كَلَّا لَئِنْ لَّمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ نَاصِبَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ .
সাবধান! সে যদি নিবৃত্ত না হয়, তবে আমি তাকে অবশ্যই টেনে হেঁচড়ে নিয়ে যাব, মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে। মিথ্যাবাদী পাপিষ্ঠের কেশগুচ্ছ। (সূরা আলাক-১৫-১৬)