📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীরা গাধার ন্যায় উঁচু উঁচু আওয়াজ দিবে

📄 জাহান্নামীরা গাধার ন্যায় উঁচু উঁচু আওয়াজ দিবে


২. জাহান্নামী জাহান্নামে গাধার ন্যায় উঁচু উঁচু আওয়াজ দিবে।

لَهُمْ فِيهَا زَفِيرُ وَهُمْ فِيهَا لَا يَسْمَعُونَ .
সেথায় থাকবে তাদের আর্তনাদ এবং সেথায় তারা কিছুই শুনতে পারবে না। (সূরা আম্বিয়া-১০০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীদের নাকে দাগ দেয়া হবে

📄 জাহান্নামীদের নাকে দাগ দেয়া হবে


৩. কোন কোন কাফেরকে লাঞ্ছিত করার জন্য তাদের নাকে দাগ দেয়া হবে।

سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ .
আমি তাদের নাসিকা দাগিয়ে দিব। (সূরা ক্বালাম-১৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীদের মুখমণ্ডল কালো হবে

📄 জাহান্নামীদের মুখমণ্ডল কালো হবে


৪. জাহান্নামীদের মুখমণ্ডল হবে কালো।

وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُمْ مُسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْمُتَكَبِّرِينَ .
যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তুমি শেষ বিচারের দিন তাদের মুখ কালো দেখবে। উদ্ধতদের আবাসস্থল কি জাহান্নাম নয়? (সূরা যুমার-৬০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীদের মুখমণ্ডল ধূলিময় হবে

📄 জাহান্নামীদের মুখমণ্ডল ধূলিময় হবে


৫. কোন কোন কাফেরের মুখমণ্ডল ধূলিময় হয়ে থাকবে।

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبْرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ .
এবং অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলি-ধূসর। সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা, তারাই কাফের ও পাপাচারী। (সূরা আবাসা-৪০-৪২)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00