📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাফেরদেরকে জাহান্নামে লাঞ্ছিত করা হবে

📄 কাফেরদেরকে জাহান্নামে লাঞ্ছিত করা হবে


২০. জাহান্নামের লাঞ্ছনাময় শাস্তি
১. কাফেরদেরকে জাহান্নামে লাঞ্ছিত করা হবে।

وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ .
যে দিন কাফেরদেকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হবে (সেদিন তাদেরকে বলা হবে) তোমরা তো পার্থিব জীবনের সুখ-সম্ভার ভোগ করে নিঃশেষ করেছ। সুতরাং আজ তোমাদেরকে দেয়া হবে অবমাননাকর শাস্তি, কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করেছিলে। তোমরা ছিলে সত্যদ্রোহী। (সূরা আহক্বাফ-২০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীরা গাধার ন্যায় উঁচু উঁচু আওয়াজ দিবে

📄 জাহান্নামীরা গাধার ন্যায় উঁচু উঁচু আওয়াজ দিবে


২. জাহান্নামী জাহান্নামে গাধার ন্যায় উঁচু উঁচু আওয়াজ দিবে।

لَهُمْ فِيهَا زَفِيرُ وَهُمْ فِيهَا لَا يَسْمَعُونَ .
সেথায় থাকবে তাদের আর্তনাদ এবং সেথায় তারা কিছুই শুনতে পারবে না। (সূরা আম্বিয়া-১০০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীদের নাকে দাগ দেয়া হবে

📄 জাহান্নামীদের নাকে দাগ দেয়া হবে


৩. কোন কোন কাফেরকে লাঞ্ছিত করার জন্য তাদের নাকে দাগ দেয়া হবে।

سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ .
আমি তাদের নাসিকা দাগিয়ে দিব। (সূরা ক্বালাম-১৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীদের মুখমণ্ডল কালো হবে

📄 জাহান্নামীদের মুখমণ্ডল কালো হবে


৪. জাহান্নামীদের মুখমণ্ডল হবে কালো।

وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُمْ مُسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْمُتَكَبِّرِينَ .
যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তুমি শেষ বিচারের দিন তাদের মুখ কালো দেখবে। উদ্ধতদের আবাসস্থল কি জাহান্নাম নয়? (সূরা যুমার-৬০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00