📄 আগুনের তাঁবুসমূহে জাহান্নামীদের অবস্থান হবে
২. আগুনের তাঁবু সমূহে জাহান্নামীদের অবস্থান হবে।
إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ.
আমি যালিমদের জন্য তৈরি করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। (সূরা কাহফ-২৯)
📄 বেড়ি ও শৃঙ্খলের মাধ্যমে শাস্তি
৩. বেড়ি ও শৃঙ্খলের মাধ্যমে শাস্তি, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামীদের গলায় ভারী বেড়ি পরানো হবে। জাহান্নামে জাহান্নামীদেরকে ৭০ হাত বা প্রায় ১০৫ ফিট দীর্ঘ শিকল দিয়ে তাদেরকে শৃঙ্খলিত করা হবে।
خُذُوهُ فَعَلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ إِنَّهُ كَانَ لا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ.
(ফেরেশতাদেরকে বলা হবে) তাকে ধর অতপর তার গলদেশে বেড়ি পরিয়ে দাও। অতপর নিক্ষেপ কর জাহান্নামে, পুনরায় তাকে শৃঙ্খলিত কর সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং অভাবগ্রস্তকে অন্য দানে উৎসাহিত করত না। (সূরা হাক্কাহ ৩৩-৩৪)
إِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَلَاسِلًا وَأَغْلَالًا وَسَعِيرًا
আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, শৃঙ্খল, বেড়ি ও লেলিহান অগ্নি। (সূরা দাহার-৪)
📄 অন্ধকার ও সংকীর্ণময় স্থানে নিক্ষেপের মাধ্যমে শাস্তি
৪. কতিপয় অপরাধীদের পায়ে আগুনের বেড়ি পরানো হবে।
إِنَّ لَدَيْنَا أَنْكَالاً وَجَحِيمًا.
আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্জলিত অগ্নি। (সূরা মুয্যাম্মিল-১২)
৫. ফেরেশতাগণ কাফেরদেকে শৃঙ্খলাবদ্ধ করে জাহান্নামে টেনে নিয়ে যাবে।
إِذِ الْأَغْلالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ.
যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে। (সূরা মু'মিন-৭১-৭২)
৬. অন্ধকার ও সংকীর্ণময় স্থানে নিক্ষেপের মাধ্যমে শাস্তি, ঘোর অন্ধকার ও সংকীর্ণ স্থানে এক সাথে কতিপয় অপরাধীদেরকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা মৃত্যু কামনা করবে।
وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا.
যখন এক শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যু কামনা করবে, বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাক। (সূরা ফুরকান-১৩-১৪) নোট: আলোচ্য আয়াত সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হলে, তিনি বললেন: যেভাবে তারকাটাকে কঠিনভাবে দেয়ালে গাড়া হয়, এভাবে জাহান্নামীদেরকে জোর করে সংকীর্ণময় স্থানে নিক্ষেপ করা হবে।
৭. জাহান্নামীকে এমনভাবে ঠেসে দেয়া হবে যেমন বর্শার নিম্নভাগে তার ফলা মজবুত করে ঠেসে দেয়া হয়।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو (رض) قَالَ إِنَّ جَهَنَّمَ لَتَضِيقُ عَلَى الْكَافِرِ كَتَضَيُّقِ الزَّجِّ فِي الرُّمْحِ.
আবদুল্লাহ বিন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : নিশ্চয় জাহান্নাম কাফেরের ওপর এত সংকীর্ণময় করা হবে, যেমন বর্শার নিম্নভাগে তার ফলা মজবুত করে ঠেসে দেয়া হয়। (শরহে সুন্নাহ)
📄 জাহান্নামীদের মুখমণ্ডল বিদগ্ধ করার মাধ্যমে শাস্তি
৮. জাহান্নামে জাহান্নামীদের মুখমণ্ডল বিদগ্ধ করার মাধ্যমে শাস্তি জাহান্নামে জাহান্নামীদের মুখমণ্ডলকে উলট পালট করে বিদগ্ধ করা হবে।
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولاً وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلا رَبَّنَا أَتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنَا كَبِيرًا .
যে দিন তাদের মুখমণ্ডল অগ্নিতে উলট-পালট করা হবে, সেদিন তারা বলবে হায়! আমরা যদি আল্লাহকে মানতাম বা রাসূল -কে মানতাম! তারা আরো বলবে : হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে গোমরাহ করেছিল, হে আমাদের পালনকর্তা! তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন, আর তাদেরকে দিন মহা অভিসম্পাত। (সূরা সাবা ৬৬-৬৮)
৯. ফেরেশতা কাফেরদেরকে আগুন দগ্ধ করবে, আর বলবে যে তোমরা ঐ শাস্তি আস্বাদন কর যা তোমরা দুনিয়াতে কামনা করতে।
قُتِلَ الْخَرَّاصُونَ الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ يَسْأَلُونَ أَيَّانَ يَوْمَ الدِّينِ يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ ذُوقُوا فِتْنَتَكُمْ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ .
অভিশপ্ত হোক মিথ্যাচারীরা যারা অজ্ঞ ও উদাসীন, তারা জিজ্ঞেস করে প্রতিদান দিবস কবে হবে? বল সে দিন যে দিন তাদেরকে শাস্তি দেয়া হবে অগ্নিতে, (এবং বলা হবে) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর, তোমরা এ শাস্তিই ত্বরান্বিত করতে চেয়েছিলে। (সূরা যারিয়াত ১০-১৪)
১০. কাফেররা তাদের কোমল ও সুন্দর মুখমণ্ডল আগুন থেকে রক্ষা করতে চেষ্টা করবে, কিন্তু তাতে তারা সফল হবে না।
لَوْ يَعْلَمُ الَّذِينَ كَفَرُوا حِينَ لَا يَكْفُوْنَ عَنْ وُجُوهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُورِهِمْ وَلَا هُمْ يُنْصَرُونَ .
হায়! যদি কাফেররা সে সময়ের কথা জানত, যখন তারা তাদের সম্মুখ ও পশ্চাৎ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না। (সূরা আম্বিয়া-৩৯)