📄 জাহান্নামীদের উপর থাকবে আগুনের আচ্ছাদন
১. জাহান্নামীদের উপর থাকবে আগুনের আচ্ছাদন।
لَهُمْ مِنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ذَلِكَ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ يَا عِبَادِ فَاتَّقُونِ -
তাদের জন্য থাকবে ঊর্ধ্ব দিকে আগুনের আচ্ছাদন, আর তাদের নিম্ন দিকেও আচ্ছাদন। এর মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন। হে আমার বান্দারা! তোমরা আমাকে ভয় কর। (সূরা যুমার-১৬)
📄 আগুনের তাঁবুসমূহে জাহান্নামীদের অবস্থান হবে
২. আগুনের তাঁবু সমূহে জাহান্নামীদের অবস্থান হবে।
إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ.
আমি যালিমদের জন্য তৈরি করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। (সূরা কাহফ-২৯)
📄 বেড়ি ও শৃঙ্খলের মাধ্যমে শাস্তি
৩. বেড়ি ও শৃঙ্খলের মাধ্যমে শাস্তি, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামীদের গলায় ভারী বেড়ি পরানো হবে। জাহান্নামে জাহান্নামীদেরকে ৭০ হাত বা প্রায় ১০৫ ফিট দীর্ঘ শিকল দিয়ে তাদেরকে শৃঙ্খলিত করা হবে।
خُذُوهُ فَعَلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ إِنَّهُ كَانَ لا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ.
(ফেরেশতাদেরকে বলা হবে) তাকে ধর অতপর তার গলদেশে বেড়ি পরিয়ে দাও। অতপর নিক্ষেপ কর জাহান্নামে, পুনরায় তাকে শৃঙ্খলিত কর সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং অভাবগ্রস্তকে অন্য দানে উৎসাহিত করত না। (সূরা হাক্কাহ ৩৩-৩৪)
إِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَلَاسِلًا وَأَغْلَالًا وَسَعِيرًا
আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, শৃঙ্খল, বেড়ি ও লেলিহান অগ্নি। (সূরা দাহার-৪)
📄 অন্ধকার ও সংকীর্ণময় স্থানে নিক্ষেপের মাধ্যমে শাস্তি
৪. কতিপয় অপরাধীদের পায়ে আগুনের বেড়ি পরানো হবে।
إِنَّ لَدَيْنَا أَنْكَالاً وَجَحِيمًا.
আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্জলিত অগ্নি। (সূরা মুয্যাম্মিল-১২)
৫. ফেরেশতাগণ কাফেরদেকে শৃঙ্খলাবদ্ধ করে জাহান্নামে টেনে নিয়ে যাবে।
إِذِ الْأَغْلالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ.
যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে। (সূরা মু'মিন-৭১-৭২)
৬. অন্ধকার ও সংকীর্ণময় স্থানে নিক্ষেপের মাধ্যমে শাস্তি, ঘোর অন্ধকার ও সংকীর্ণ স্থানে এক সাথে কতিপয় অপরাধীদেরকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা মৃত্যু কামনা করবে।
وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا.
যখন এক শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যু কামনা করবে, বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাক। (সূরা ফুরকান-১৩-১৪) নোট: আলোচ্য আয়াত সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হলে, তিনি বললেন: যেভাবে তারকাটাকে কঠিনভাবে দেয়ালে গাড়া হয়, এভাবে জাহান্নামীদেরকে জোর করে সংকীর্ণময় স্থানে নিক্ষেপ করা হবে।
৭. জাহান্নামীকে এমনভাবে ঠেসে দেয়া হবে যেমন বর্শার নিম্নভাগে তার ফলা মজবুত করে ঠেসে দেয়া হয়।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو (رض) قَالَ إِنَّ جَهَنَّمَ لَتَضِيقُ عَلَى الْكَافِرِ كَتَضَيُّقِ الزَّجِّ فِي الرُّمْحِ.
আবদুল্লাহ বিন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : নিশ্চয় জাহান্নাম কাফেরের ওপর এত সংকীর্ণময় করা হবে, যেমন বর্শার নিম্নভাগে তার ফলা মজবুত করে ঠেসে দেয়া হয়। (শরহে সুন্নাহ)