📄 নিদ্রা যাওয়ার জন্য আগুনের বিছানা দেওয়া হবে
১. জাহান্নামীদের নিদ্রা যাওয়ার জন্য আগুনের বিছানা বিছিয়ে দেয়া হবে।
لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ كَذَلِكَ نَجْزِى الظَّالِمِينَ .
জাহান্নামে তাদের জন্য থাকবে আগুনের বিছানা, আর তাদের ওপরের আচ্ছাদনও হবে আগুনে, এমনিভাবেই আমি যালিমদেরকে প্রতিফল দিয়ে থাকি। (সূরা আরাফ-৪১)
📄 জাহান্নামীদের গালিচাটাও হবে আগুনের
২. জাহান্নামীদের গালিচাটাও হবে আগুনের।
لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ذَلِكَ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ يَا عِبَادِ فَاتَّقُونِ -
তাদের জন্য থাকবে ঊর্ধ্ব দিকে আগুনের আচ্ছাদন, আর তাদের নিম্ন দিকের আচ্ছাদন। এর মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন। হে আমার বান্দারা! তোমরা আমাকে ভয় কর। (সূরা যুমার-১৬)
📄 জাহান্নামীদের চাদর ও বিছানা হবে আগুনের
৩. জাহান্নামীদের চাদর ও বিছানা সব কিছুই আগুনের হবে।
يَوْمَ يَغْشَاهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا مَا كُنتُمْ تَعْمَلُونَ -
সেদিন শাস্তি তাদেরকে আচ্ছন্ন করবে, ঊর্ধ্ব ও অধঃদেশ থেকে এবং তিনি বলবেন: তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন কর। (সূরা আনকাবুত-৫৫)
وَإِنْ يَسْتَغِثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهُ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا.
তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, তাদেরকে মুখমণ্ডল বিদগ্ধ করবে, এটা নিকৃষ্ট পানীয়, আর অগ্নি কত নিকৃষ্ট আশ্রয়। (সূরা কাহফ- ২৯)