📄 কালো দুর্গন্ধময় পানীয়
৪. কালো বিষাক্ত দুর্গন্ধময় পানীয়
১. উল্লেখিত তিনটি পানীয় ব্যতীত অত্যধিক কালো বিষাক্ত দুর্গন্ধময় পদার্থও জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে।
هُذَا وَإِنَّ لِلطَّاغِينَ لَشَرِّمَابِ جَهَنَّمَ يَصْلُونَهَا فَبِئْسَ الْمِهَادُ هُذَا فَلَيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقَ وَآخَرُ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ .
এটাই (মুত্তাকীদের পরিণাম) আর সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম পরিণাম। জাহান্নাম সেথায় তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট বিশ্রামস্থল। এটা (সীমালংঘনকারীদের জন্য) সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। আরো আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি। (সূরা সোয়াদ- ৫৬-৫৮)
২. গাস্সাক পানীয় এত বিষাক্ত ও দুর্গন্ধময় যে এক বালতি সমগ্র পৃথিবীকে দুর্গন্ধময় করার জন্য যথেষ্ট হবে।
عَنْ أَبِي سَعِيدٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ دَلُوا مِنْ غَسَّاقٍ يُهْرَقُ فِي الدُّنْيَا لَأَنْتَنَّ أَهْلَ الدُّنْيَا .
আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন: (জাহান্নামীদের শরীর থেকে নির্গত পদার্থের) এক বালতি যদি পৃথিবীতে প্রবাহিত করা হয় তাহলে তা সমগ্র পৃথিবীর সৃষ্টি জীবকে দুর্গন্ধময় করে দিবে। (আবু ইয়ালা)
📄 জাহান্নামীদের ঘাম
৫. জাহান্নামীদের ঘাম
১. পৃথিবীতে নেশা ও মদপানকারীদেরকে আল্লাহ জাহান্নামীদের শরীর থেকে নির্গত গাঢ় দুর্গন্ধময় বিষাক্ত ঘাম পান করাবে।
عَنْ جَابِرٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللَّهِ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِبْنَةِ الْخَبَالِ، قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ؟ قَالَ عَرَقُ أَهْلِ النَّارِ .
জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: প্রত্যেক নেশাযুক্ত জিনিস হারাম, আর আল্লাহ অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশাযুক্ত পানীয় পান করবে, তাকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! তিনাতুল খাবাল কী? তিনি বললেন: জাহান্নামীদের ঘাম। (মুসলিম, কিতাবুল আশরিবা বাব বায়ান ইন্না কুল্লা মুসকিরিন খামর ওয়া ইন্na কুল্লা খামরিন হারাম)