📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গরম পানি

📄 গরম পানি


জাহান্নামীদের পানীয় জাহান্নামীদেরকে নিম্নোক্ত পাঁচ প্রকার পানীয় দান করা হবে-
ক. গরম পানি। ١- مَاءً حَمِيمٌ
খ. ক্ষতস্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত। ٢- مَاءً صَدِيدٌ
গ. তৈলাক্ত গরম পানীয়। ٣- مَا كَالْمُهْلِ
ঘ. কালো দুর্গন্ধময় পানীয়। ٤- غساق
ঙ. জাহান্নামীদের ঘাম। ٥- طِينَةُ الْخَبَالِ

১. গরম পানি
১. যাক্কুম খাওয়ার পর জাহান্নামীদের উত্তপ্ত পানি পান করার জন্য দেয়া হবে।

فَإِنَّهُمْ لَاكِلُونَ مِنْهَا فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ .
এটা থেকে তারা অবশ্যই ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে তা দ্বারা, তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। (সূরা সাফ্ফাত- ৬৬, ৬৭)

নোট: মনে হচ্ছে বৃক্ষ এবং উত্তপ্ত পানির ঝর্ণা জাহান্নামের কোন বিশেষ এলাকায় থাকবে, জাহান্নামীদের ক্ষুধা ও পিপাসা লাগবে তখন তাদেরকে ঐ স্থানে নিয়ে যাওয়া হবে। এরপর আবার জাহান্নামে তাদের অবস্থান স্থলে তাদেরকে ফিরিয়ে আনা হবে। (আশরাফুল হাওয়াশী)

২. যাক্কুম খাওয়ার পর জাহান্নামীরা তৃষ্ণার্ত উটের ন্যায় উত্তপ্ত পানি পান করতে থাকবে।

ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ - لَاكِلُونَ مِنْ شَجَرٍ مِّنْ زَقَوْمٍ فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَ - فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ - فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ - هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ .
অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা! তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম বৃক্ষ থেকে এবং তা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে, এরপর তোমরা পান করবে অত্যুষ্ণ পানি। পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়। কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। (সূরা ওয়াকিয়া ৫১-৫৬)

৩. ফুটন্ত পানি পান করা মাত্রই জাহান্নামীদের নাড়ী-ভুঁড়ি ছিন্ন-ভিন্ন হয়ে যাবে।
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِّنْ مَّاءٍ غَيْرِ اسِنٍ وَأَنْهَارُ مِنْ لَبَنٍ لَّمْ يَتَغَيَّرُ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَا حَمِيمًا فَقَطَّعَ امْعَاءَهُمْ .
মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার দৃষ্টান্ত হল তাতে আছে নির্মল পানির নহরসমূহ, আছে দুধের নহরসমূহ, যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহরসমূহ। আর সেখানে থাকবে তাদের জন্য নানা ধরনের ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা, মুত্তাকীরা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ী ভুঁড়ি ছিন্ন-ভিন্ন করে দিবে। (সূরা মুহাম্মদ-১৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ক্ষতস্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত

📄 ক্ষতস্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত


২. ক্ষতস্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত
১. জাহান্নামীদের ক্ষতস্থান থেকে নির্গত রক্ত ও পুঁজ বা ফুটন্ত পানিও জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে যা তারা অতি কষ্টে গলধঃকরণ করবে।
مِنْ وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ .
তাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে এবং প্রত্যেককে পান করানো হবে গলিত পুঁজ। যা সে অতি কষ্টে গলধঃকরণ করবে, আর তা গলধঃকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে, সর্বদিক থেকে। তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে। (সূরা ইবরাহীম-১৬, ১৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 তৈলাক্ত গরম পানীয়

📄 তৈলাক্ত গরম পানীয়


৩. তৈলাক্ত গরম পানীয়
১. তৈলাক্ত ফুটন্ত গাঢ় দুর্গন্ধময় পানীয়ও জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে।

وَإِنْ يَسْتَغِيْثُوا يُغَانُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهُ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا .
তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে, এটি নিকৃষ্ট পানীয় ও অগ্নি কত নিকৃষ্ট আশ্রয়। (সূরা কাহফ-২৯)

নোট: আবদুল্লাহ বিন মাসউদ (রা)-কে একদা স্বর্ণ দেখানো হল, যা গলে পানির ন্যায় হয়ে গিয়েছিল এবং ফুটতে ছিল তখন তিনি বললেন, এটা গলিত ধাতুর ন্যায়। (ইবনে কাসীর)

২. গরম তৈলাক্ত পানীয় জাহান্নামীর মুখে দেয়া মাত্রই তাদের চেহারা বিদগ্ধ হয়ে যাবে।

عَنْ أَبِي سَعِيدٍ (رضى) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَاءً كَالْمُهْلِ كَعَكْرِ الزَّيْتِ فَإِذَا أَقْرَبَ إِلَى فِيْهِ سَقَضَتْ فَرُوَةٌ وَجْهِهِ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: জাহান্নামীদের পানীয় বিগলিত উত্তপ্ত পানি ফুটন্ত তৈলের ন্যায় হবে। জাহান্নামী তা পান করার জন্য স্বীয় মুখের নিকট নেয়া মাত্রই তা তার চেহারাকে বিদগ্ধ করে দিবে। (হাকেম, ১-৪/৬৪৬-৬৪৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কালো দুর্গন্ধময় পানীয়

📄 কালো দুর্গন্ধময় পানীয়


৪. কালো বিষাক্ত দুর্গন্ধময় পানীয়
১. উল্লেখিত তিনটি পানীয় ব্যতীত অত্যধিক কালো বিষাক্ত দুর্গন্ধময় পদার্থও জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে।

هُذَا وَإِنَّ لِلطَّاغِينَ لَشَرِّمَابِ جَهَنَّمَ يَصْلُونَهَا فَبِئْسَ الْمِهَادُ هُذَا فَلَيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقَ وَآخَرُ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ .
এটাই (মুত্তাকীদের পরিণাম) আর সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম পরিণাম। জাহান্নাম সেথায় তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট বিশ্রামস্থল। এটা (সীমালংঘনকারীদের জন্য) সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। আরো আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি। (সূরা সোয়াদ- ৫৬-৫৮)

২. গাস্সাক পানীয় এত বিষাক্ত ও দুর্গন্ধময় যে এক বালতি সমগ্র পৃথিবীকে দুর্গন্ধময় করার জন্য যথেষ্ট হবে।

عَنْ أَبِي سَعِيدٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ دَلُوا مِنْ غَسَّاقٍ يُهْرَقُ فِي الدُّنْيَا لَأَنْتَنَّ أَهْلَ الدُّنْيَا .
আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন: (জাহান্নামীদের শরীর থেকে নির্গত পদার্থের) এক বালতি যদি পৃথিবীতে প্রবাহিত করা হয় তাহলে তা সমগ্র পৃথিবীর সৃষ্টি জীবকে দুর্গন্ধময় করে দিবে। (আবু ইয়ালা)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00