📄 জারি
২. জারি'
১. যাক্কুম ব্যতীত কাঁটাবিশিষ্ট বৃক্ষ ও জাহান্নামীদের খাবার হবে, যা বর্ণনাতীত বিষাক্ত ও দুর্গন্ধময় হবে।
জারি' জাহান্নামীদের ক্ষুধাকে বিন্দু পরিমাণেও কমাবে না বরং তাদের ক্ষুধা আরো বৃদ্ধি করবে।
تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ .
তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ থেকে (পানি) পান করানো হবে, তাদের জন্য বিষাক্ত কাঁটা বিশিষ্ট খাবার ছাড়া অন্য খাবার নেই। তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবৃত্ত করবে না। (সূরা গাশিয়া-৫-৬)
📄 গিসলিন
৩. গিসলিন
১. 'যাক্কুম ও জারি' ব্যতীত জাহান্নামীদের শরীর থেকে নির্গত দুর্গন্ধময় পদার্থও জাহান্নামীদের খাবার হিসেবে দেয়া হবে।
فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينَ لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ .
সুতরাং এদিন সেখানে তাদের কোন সুহৃদ থাকবে না, ক্ষত নিঃসৃত স্রাব ব্যতীত, যা অপরাধীরা ব্যতীত কেউ ভক্ষণ করবে না। (সূরা হাক্কাহ-৩৫, ৩৭)
📄 জা-গুসসা
৪. জা গুস্সা
১. যাক্কুম, জারি' ও গিসলিন ব্যতীত জাহান্নামীদেরকে এমন বিষাক্ত কাঁটা বিশিষ্ট ও দুর্গন্ধময় খাবার পরিবেশন করা হবে যা তাদের কণ্ঠনালীতে আটকাতে আটকাতে নিচে পড়বে।
إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا وَطَعَامًا ذَاغُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا.
আমার নিকট আছে শৃংখল প্রজ্জলিত অগ্নি, আর আছে এমন খাবার যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি। (সূরা মুয্যাম্মিল-১২, ১৩)
📄 গরম পানি
জাহান্নামীদের পানীয় জাহান্নামীদেরকে নিম্নোক্ত পাঁচ প্রকার পানীয় দান করা হবে-
ক. গরম পানি। ١- مَاءً حَمِيمٌ
খ. ক্ষতস্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত। ٢- مَاءً صَدِيدٌ
গ. তৈলাক্ত গরম পানীয়। ٣- مَا كَالْمُهْلِ
ঘ. কালো দুর্গন্ধময় পানীয়। ٤- غساق
ঙ. জাহান্নামীদের ঘাম। ٥- طِينَةُ الْخَبَالِ
১. গরম পানি
১. যাক্কুম খাওয়ার পর জাহান্নামীদের উত্তপ্ত পানি পান করার জন্য দেয়া হবে।
فَإِنَّهُمْ لَاكِلُونَ مِنْهَا فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ .
এটা থেকে তারা অবশ্যই ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে তা দ্বারা, তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। (সূরা সাফ্ফাত- ৬৬, ৬৭)
নোট: মনে হচ্ছে বৃক্ষ এবং উত্তপ্ত পানির ঝর্ণা জাহান্নামের কোন বিশেষ এলাকায় থাকবে, জাহান্নামীদের ক্ষুধা ও পিপাসা লাগবে তখন তাদেরকে ঐ স্থানে নিয়ে যাওয়া হবে। এরপর আবার জাহান্নামে তাদের অবস্থান স্থলে তাদেরকে ফিরিয়ে আনা হবে। (আশরাফুল হাওয়াশী)
২. যাক্কুম খাওয়ার পর জাহান্নামীরা তৃষ্ণার্ত উটের ন্যায় উত্তপ্ত পানি পান করতে থাকবে।
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ - لَاكِلُونَ مِنْ شَجَرٍ مِّنْ زَقَوْمٍ فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَ - فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ - فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ - هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ .
অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা! তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম বৃক্ষ থেকে এবং তা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে, এরপর তোমরা পান করবে অত্যুষ্ণ পানি। পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়। কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। (সূরা ওয়াকিয়া ৫১-৫৬)
৩. ফুটন্ত পানি পান করা মাত্রই জাহান্নামীদের নাড়ী-ভুঁড়ি ছিন্ন-ভিন্ন হয়ে যাবে।
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِّنْ مَّاءٍ غَيْرِ اسِنٍ وَأَنْهَارُ مِنْ لَبَنٍ لَّمْ يَتَغَيَّرُ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَا حَمِيمًا فَقَطَّعَ امْعَاءَهُمْ .
মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার দৃষ্টান্ত হল তাতে আছে নির্মল পানির নহরসমূহ, আছে দুধের নহরসমূহ, যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহরসমূহ। আর সেখানে থাকবে তাদের জন্য নানা ধরনের ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা, মুত্তাকীরা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ী ভুঁড়ি ছিন্ন-ভিন্ন করে দিবে। (সূরা মুহাম্মদ-১৫)