📄 যাক্কুম
১. যাক্কুম
১. দুর্গন্ধময় তিক্ত, কাটাযুক্ত এক জাতীয় খাবার, তা জাহান্নামীদের খাবার হবে। যা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়, যার মুকুলসমূহ বিষাক্ত সাপের মাথার ন্যায় হবে। যাক্কুম খাওয়ানোর পর জাহান্নামীদেরকে উত্তপ্ত পানি পান করতে দেয়া হবে। জাহান্নামের মেহমানখানায় জাহান্নামীদের মেহমানদারীর পর তাদেরকে তাদের স্ব স্ব স্থানে পৌছিয়ে দেয়া হবে।
أَذلِكَ خَيْرٌ نُزُلاً أَمْ شَجَرَةُ الزَّقُومِ إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ طَلْعُهَا كَأَنَّهُ رُؤُوسُ الشَّيَاطِينِ فَإِنَّهُمْ لَاكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ ثُمَّ إِنَّ مَرْجِعُهُمْ لَإِلَى الْجَحِيمِ.
আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ? না যাক্কুম বৃক্ষ? যালিমদের জন্য আমি এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ, এ বৃক্ষ উৎপন্ন হয় জাহান্নামের তলদেশ থেকে। তার মোচা যেন শয়তানের মাথা, এটা থেকে তারা অবশ্যই ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে তা দ্বারা। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। অতপর তাদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্জলিত অগ্নির দিকে। তারা তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী। (সূরা সাফফাত- ৬২-৬৯)
২. যাক্কুমের বিষাক্ততা পেটে এমনভাবে ব্যথা দিবে যেন গরম পানি পেটে ফুটে।
إِنَّ شَجَرَةَ الزَّقُومِ - طَعَامُ الْأَثِيمِ - كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ - كَغَلْيِ الْحَمِيمِ.
নিশ্চয় যাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য, গলিত তাম্রের মতো, ওটা তার উদরে ফুটতে থাকবে, ফুটন্ত পানির মতো। (সূরা দুখান- ৪৩-৪৬)
৩. জাহান্নামীদের খাবার এত বিষাক্ত হবে যে, যদি তার এক ফোটা পৃথিবীতে ছড়ানো হয় তা হলে এ কারণে সমগ্র পৃথিবী বসবাস অনুপযোগী হয়ে যাবে।
عَنْ ابْنِ عَبَّاسٍ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَوْ أَنَّ قَطْرَةٌ مِّنَ الزَّقُومِ قَطَرَتْ فِي دَارِ الدُّنْيَا لَأَفْسَدَتْ عَلَى أَهْلِ الدُّنْيَا مَعَايِشَهُمْ فَكَيْفَ بِمَنْ تَكُونُ طَعَامُهُ.
আব্দুল্লাহ বিন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: যদি যাক্কুমের এক ফোটা দুনিয়াতে নিক্ষেপ করা হয়, তাহলে সমগ্র দুনিয়ার প্রাণীদের জীবন-যাপনের মাধ্যম বিনষ্ট হয়ে যাবে, তাহলে ঐ ব্যক্তির কি অবস্থা হবে যার প্রধান খাবার হবে যাক্কুম? (আহমদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাযাহ)
📄 জারি
২. জারি'
১. যাক্কুম ব্যতীত কাঁটাবিশিষ্ট বৃক্ষ ও জাহান্নামীদের খাবার হবে, যা বর্ণনাতীত বিষাক্ত ও দুর্গন্ধময় হবে।
জারি' জাহান্নামীদের ক্ষুধাকে বিন্দু পরিমাণেও কমাবে না বরং তাদের ক্ষুধা আরো বৃদ্ধি করবে।
تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ .
তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ থেকে (পানি) পান করানো হবে, তাদের জন্য বিষাক্ত কাঁটা বিশিষ্ট খাবার ছাড়া অন্য খাবার নেই। তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবৃত্ত করবে না। (সূরা গাশিয়া-৫-৬)
📄 গিসলিন
৩. গিসলিন
১. 'যাক্কুম ও জারি' ব্যতীত জাহান্নামীদের শরীর থেকে নির্গত দুর্গন্ধময় পদার্থও জাহান্নামীদের খাবার হিসেবে দেয়া হবে।
فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينَ لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ .
সুতরাং এদিন সেখানে তাদের কোন সুহৃদ থাকবে না, ক্ষত নিঃসৃত স্রাব ব্যতীত, যা অপরাধীরা ব্যতীত কেউ ভক্ষণ করবে না। (সূরা হাক্কাহ-৩৫, ৩৭)
📄 জা-গুসসা
৪. জা গুস্সা
১. যাক্কুম, জারি' ও গিসলিন ব্যতীত জাহান্নামীদেরকে এমন বিষাক্ত কাঁটা বিশিষ্ট ও দুর্গন্ধময় খাবার পরিবেশন করা হবে যা তাদের কণ্ঠনালীতে আটকাতে আটকাতে নিচে পড়বে।
إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا وَطَعَامًا ذَاغُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا.
আমার নিকট আছে শৃংখল প্রজ্জলিত অগ্নি, আর আছে এমন খাবার যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি। (সূরা মুয্যাম্মিল-১২, ১৩)