📄 জাহান্নামী জ্বলে জ্বলে কয়লার ন্যায় হবে
৪. জাহান্নামের আগুনে জাহান্নামী জ্বলে জ্বলে কয়লার ন্যায় হয়ে যাবে।
عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يَدْخُلُ أهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ تَعَالَى أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيْمَانٍ فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ امْتَحَشُوا وَعَادُوا جُمَمًا فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَا أَوِ الْحَيَاةِ شَكٍّ مَالِكَ فَيَنْبُعُونَ كَمَا تَنْبُتُ الْحَبُّ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْراً مُلْتَوِيَةٌ ؟ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ বলবেন: যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের কর। তখন জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে, আর তারা জ্বলে জ্বলে কয়লার মতো হয়ে যাবে, তখন তাদেরকে আবার হায়া বা হায়াত (বর্ণনাকারী মালেক এ দুটি শব্দের কোন একটির ব্যাপারে সন্দেহ করেছে) নামক নদীতে নিক্ষেপ করা হবে, এর ফলে তারা যেন নতুনভাবে জন্ম নিল, যেমন কোন নদীর তীরে নূতন চারা জন্মায়। এরপর নবী কারীম বললেন: তোমরা কি দেখ নাই যে, নদীর তীরে চারা গাছ কিভাবে হলুদ বর্ণের পেঁচানো অবস্থায় জন্ম নেয়। (বোখারী, কিতাবুর রিকাক; বাব সিফাতুল জান্না ওয়ান নার, হাদীস নং ২৮৪)
📄 জাহান্নামীর চোখের অশ্রুতে নৌকা চালানো যাবে
জাহান্নামী জাহান্নামে এত অশ্রু ঝরাবে যে, তাতে নৌকা চালানো যাবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ (رضى) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ أَهْلَ النَّارِ لَيَبْكُونَ الدَّمَ يَعْنِي مَكَانَ الدَّمْعِ .
আবদুল্লাহ বিন কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জাহান্নামী এত কান্নাকাটি করবে যে, যদি তাদের চোখের পানিতে নৌকা চালানো হয়, তা হলে সেখানে তা চলবে। (যখন চোখের পানি শেষ হয়ে যাবে) তখন তাদের চোখ দিয়ে রক্ত ঝরবে, অর্থাৎ পানির পরিবর্তে রক্ত আসতে থাকবে। (হাকেম, সিলসিলা আহাদিস সহীহা; ৪র্থ খণ্ড হাদীস নং ১৬৭৯)