📄 হালকা আযাবে গায়ের নিচে আগুনের টুকরা রাখা হবে
২. হালকা আযাব দেয়ার জন্য কোন কোন অপরাধীদের পায়ের নিচে আগুনের টুকরা রাখা হবে।
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ (رضى) يَخْطُبُ وَهُوَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لِرَجُلٍ يُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِى مِنْهُمَا دِمَاغُهُ .
নো'মান বিন বাশির (রা) খোতবারত অবস্থায় বললেন: আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি, তিনি বলেছেন: কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে ঐ ব্যক্তির, যার পায়ের নিচে দুটি আগুনের আঙ্গরা রাখা হবে, যার ফলে তার মস্তিষ্ক গলে গলে পড়তে থাকবে। (মুসলিম, কিতাবুল ঈমান বাব শাফায়াতুন্নবী লি আবি তালিব)