📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের হালকা শাস্তি আগুনের জুতো, যা মস্তিষ্ক বিগলিত করবে

📄 জাহান্নামের হালকা শাস্তি আগুনের জুতো, যা মস্তিষ্ক বিগলিত করবে


১. জাহান্নামে সবচেয়ে হালকা আযাব হবে এই যে, জাহান্নামীর পায়ে আগুনের জুতো পরানো হবে, যার ফলে তার মস্তিষ্ক বিগলিত হতে থাকবে।

عَنِ ابْنِ عَبَّاس (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ أَهْوَنُ أَهْلِ النَّارِ عَذَابًا أَبُو طَالِبٍ وَهُوَ مُنْتَعَلْ بِنَعْلَيْنِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ .
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জাহান্নামে সবচেয়ে হালকা আযাব দেয়া হবে আবু তালেবকে, সে এক জোড়া জুতা পরে থাকবে, আর এর ফলে তার মস্তিষ্ক বিগলিত হয়ে পড়তে থাকবে। (মুসলিম, কিতাবুল ঈমান বাব শাফায়াতুন্নবীলি আবি তালিব)

عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رضى) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ أَدْنَى أَهْلِ النَّارِ عَذَابًا يُنْتَعَلُ بِنَعْلَيْنِ مِنْ نَارٍ يَغْلِى دِمَاغُهُ مِنْ حَرَارَةِ نَعْلَيْهِ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: জাহান্নামে সবচেয়ে হালকা আযাব ঐ ব্যক্তিকে দেয়া হবে, যাকে এক জোড়া জুতা পরিয়ে দেয়া হবে, আর এর ফলে তার মস্তিষ্ক গলে গলে পড়তে থাকবে। (মুসলিম, কিতাবুল ঈমান বাব শাফায়াতুন্নবীলি আবি তালিব)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হালকা আযাবে গায়ের নিচে আগুনের টুকরা রাখা হবে

📄 হালকা আযাবে গায়ের নিচে আগুনের টুকরা রাখা হবে


২. হালকা আযাব দেয়ার জন্য কোন কোন অপরাধীদের পায়ের নিচে আগুনের টুকরা রাখা হবে।

عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ (رضى) يَخْطُبُ وَهُوَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لِرَجُلٍ يُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِى مِنْهُمَا دِمَاغُهُ .
নো'মান বিন বাশির (রা) খোতবারত অবস্থায় বললেন: আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি, তিনি বলেছেন: কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে ঐ ব্যক্তির, যার পায়ের নিচে দুটি আগুনের আঙ্গরা রাখা হবে, যার ফলে তার মস্তিষ্ক গলে গলে পড়তে থাকবে। (মুসলিম, কিতাবুল ঈমান বাব শাফায়াতুন্নবী লি আবি তালিব)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00