📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গরমের সময় প্রচণ্ড গরম জাহান্নামের কারণেই হয়

📄 গরমের সময় প্রচণ্ড গরম জাহান্নামের কারণেই হয়


১২. গরমের সময় প্রচণ্ড গরম জাহান্নামের আগুনের বাষ্পের কারণেই হয়ে থাকে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا اشْتَدَّ الْحَرَّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ فَإِنَّ شِدَةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ وَاشْتَكَتِ النَّارُ إلى رَبِّهَا فَقَالَتْ يَا رَبِّ أَكَلَ بَعْضَى بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفْسَيْنِ نَفْسٌ فِي الشَّتَاءِ وَنَفْسٌ فِي الصَّيْفِ لَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ .
আবু হুরাইরা (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: যখন কঠিন গরম হয়, তখন সালাতের মাধ্যমে তা ঠাণ্ডা কর। কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের গরম বাষ্প থেকে হয়। জাহান্নাম আল্লাহর নিকট অভিযোগ করল যে, হে আমার পালনকর্তা! গরমের প্রচণ্ডতায় আমার এক অংশ অপর অংশকে খাচ্ছে। এরপর আল্লাহ তাকে বছরে দু'বার শ্বাস ত্যাগের অনুমতি দিলেন। একটি ঠাণ্ডার সময় আর অপরটি গরমের সময়। তোমরা গরমের সময় যে কঠিন গরম অনুভব কর, তা এ শ্বাস ত্যাগের কারণে, আর শীতের সময় যে কঠিন শীত অনুভব কর তাও ঐ শ্বাস ত্যাগেরই কারণে। (বোখারী, কিতাব মাওয়াকিতিস্সালা; বাব ইবরাদ বিজ্জহর ফি সিদ্দাতিল হার)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের বাষ্পের কারণে জ্বর হয়ে থাকে

📄 জাহান্নামের বাষ্পের কারণে জ্বর হয়ে থাকে


১৩. জাহান্নামের বাষ্পের কারণে জ্বর হয়ে থাকে।

عَنْ عَائِشَةَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ .
আয়েশা (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: জ্বর জাহান্নামের বাষ্পের কারণে হয়ে থাকে, সুতরাং তাকে পানি দিয়ে ঠাণ্ডা কর। (বোখারী, কিতাব বাদউল খালক; বাব ফি সিফাতিন্নার)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আরাম ও ঘুমে বিভোর থাকা যায় না জাহান্নামের কথা জানলে

📄 আরাম ও ঘুমে বিভোর থাকা যায় না জাহান্নামের কথা জানলে


১৪. জাহান্নামের আগুনের কল্পনা, যে ব্যক্তি মাথায় রাখে এমন ব্যক্তি আরামের ঘুমে বিভোর থাকতে পারে না।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَا رَأَيْتُ مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا وَلَا مِثْلَ الْجَنَّةِ نَامَ طَالِبُهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জাহান্নাম থেকে পলায়নকারী কোন ব্যক্তিকে আমি আরামে ঘুমাতে দেখিনি। আর জান্নাত লাভে আগ্রহী কোন ব্যক্তিকেও আমি আরামে ঘুমাতে দেখিনি। (তিরমিযী, আবওয়াব সিফাতু জাহান্নাম। বাব ইন্না লিন্নারি নাফাসাইন- ২/২০৯৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আগুন অনবরত প্রজ্জ্বলিত করার কারণে লাল থেকে কাল হয়ে যাবে

📄 আগুন অনবরত প্রজ্জ্বলিত করার কারণে লাল থেকে কাল হয়ে যাবে


১৫. জাহান্নামের আগুন অনবরত প্রজ্বলিত করার কারণে লাল না হয়ে তা অত্যন্ত কালো হবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) أَنَّهُ قَالَ أَتَرَوْنَهَا حَمْرَاءَ كَنَارِكُمْ هَذَا ؟ أَسْوَدُ مِنَ الْقَارِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: তোমরা কি জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের ন্যায় লাল হবে বলে মনে কর? তা হবে আলকাতরার চেয়েও কালো। (মালেক, শারহুস্সুন্নাহ, কিতাবুল জামে, বাব মাযায়া ফি সিফাতি জাহান্নাম- ৯৫/২৪০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00