📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 লোকেরা স্ত্রী সহবাস ও হাসা ভুলে যেত যদি জাহান্নাম দেখতো

📄 লোকেরা স্ত্রী সহবাস ও হাসা ভুলে যেত যদি জাহান্নাম দেখতো


১০. যদি লোকেরা জাহান্নামের আগুন দেখত তাহলে হাসা ভুলে যেত, স্ত্রী সহবাসের চাহিদা থাকত না, শহরের আরামদায়ক জীবন পরিত্যাগ করে জঙ্গলে চলে গিয়ে সর্বদা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকত।

عَنْ أَبِي ذَرٍ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنِّي أَرَى مَا لَا مَا تَرَوْنَ وَاسْمَعُ مَا لاَ تَسْمَعُونَ إِنَّ السَّمَاءَ أَطَّتْ وَحُقَّ لَهَا أَنْ تَشُطَ فِيهَا مَوْضَعُ أَرْبِعِ أَصَابِعَ إِلَّا وَمَلَكَ وَاضِعُ جَبْهَتِهِ سَاجِدًا لِلَّهِ وَاللَّهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا وَمَا تَلَدَّدْتُمْ بِالنِّسَاءِ عَلَى الْفُرُشَاتِ وَلَخَرَجْتُمْ إِلَى الصَّعْدَاتِ نَجَارُونَ إلى الله .
আবু যার (রা) থেকে বর্ণিত, তিনে বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আমি ঐ সমস্ত বিষয়সমূহ দেখছি যা তোমরা দেখছ না। আর ঐ সমস্ত বিষয় শুনছি যা তোমরা শুনছ না। নিশ্চয়ই আকাশ আবোল তাবোল বকছে, আর তার উচিতও তা করা, কেননা তার মাঝে কোথাও এক বিঘা পরিমাণ স্থান নেই যেখানে কোন না কোন ফেরেশতা আল্লাহর জন্য সিজদা করেনি। আল্লাহর কসম! যদি তোমরা তা জানতে যা আমি জানি, তাহলে তোমরা কম হাসতে আর বেশি করে কাঁদতে। বিছানায় স্ত্রীর সাথে আরামদায়ক রাত্রিযাপন ত্যাগ করতে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার জন্য জঙ্গল ও মরুভূমিতে চলে যেতে। (ইবনে মাজাহ, কিতাবুযুযহদ, বাবুল হযন ওয়াল বুকা)

নোট: মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যে, সাহাবাগণ জিজ্ঞেস করল: ইয়া রাসূলাল্লাহ! আপনি কি দেখেছেন? তিনি বললেন: আমি জান্নাত ও জাহান্নাম দেখেছি। (এ বিষয়ে আল্লাহই ভালো জানেন)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আগুন সহ্য করা মানুষের জন্য সাধ্যাতীত

📄 জাহান্নামের আগুন সহ্য করা মানুষের জন্য সাধ্যাতীত


১১. জাহান্নামের আগুনের হাওয়া সহ্য করাও মানুষের সাধ্যাতীত।
عن جَابِرِ بْنِ عَبْدِ اللهِ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَقَدْ جِي، بِالنَّارِ وَذَا لِكُمْ حِينَ رَأَيْتُمُونِي تَأَخَّرْتُ مَخَافَةَ أَنْ يُصِيبَنِي مِنْ لَفْحِهَا .
জাবের বিন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: (সূর্য গ্রহণের সালাতের সময়) আমার সামনে জাহান্নাম নিয়ে আসা হল, আর তা ঐ সময় আনা হয়েছিল, যখন তোমরা সালাতের সময় আমাকে স্বীয় স্থান পরিবর্তন করে পিছনে আসতে দেখেছিলে। আর তখন আমি এ ভয়ে পিছনে এসেছিলাম যেন আমার শরীরে জাহান্নামের আগুনের হাওয়া না লাগে। (মুসলিম, কিতাবুল কুসুফ)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গরমের সময় প্রচণ্ড গরম জাহান্নামের কারণেই হয়

📄 গরমের সময় প্রচণ্ড গরম জাহান্নামের কারণেই হয়


১২. গরমের সময় প্রচণ্ড গরম জাহান্নামের আগুনের বাষ্পের কারণেই হয়ে থাকে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا اشْتَدَّ الْحَرَّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ فَإِنَّ شِدَةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ وَاشْتَكَتِ النَّارُ إلى رَبِّهَا فَقَالَتْ يَا رَبِّ أَكَلَ بَعْضَى بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفْسَيْنِ نَفْسٌ فِي الشَّتَاءِ وَنَفْسٌ فِي الصَّيْفِ لَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ .
আবু হুরাইরা (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: যখন কঠিন গরম হয়, তখন সালাতের মাধ্যমে তা ঠাণ্ডা কর। কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের গরম বাষ্প থেকে হয়। জাহান্নাম আল্লাহর নিকট অভিযোগ করল যে, হে আমার পালনকর্তা! গরমের প্রচণ্ডতায় আমার এক অংশ অপর অংশকে খাচ্ছে। এরপর আল্লাহ তাকে বছরে দু'বার শ্বাস ত্যাগের অনুমতি দিলেন। একটি ঠাণ্ডার সময় আর অপরটি গরমের সময়। তোমরা গরমের সময় যে কঠিন গরম অনুভব কর, তা এ শ্বাস ত্যাগের কারণে, আর শীতের সময় যে কঠিন শীত অনুভব কর তাও ঐ শ্বাস ত্যাগেরই কারণে। (বোখারী, কিতাব মাওয়াকিতিস্সালা; বাব ইবরাদ বিজ্জহর ফি সিদ্দাতিল হার)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের বাষ্পের কারণে জ্বর হয়ে থাকে

📄 জাহান্নামের বাষ্পের কারণে জ্বর হয়ে থাকে


১৩. জাহান্নামের বাষ্পের কারণে জ্বর হয়ে থাকে।

عَنْ عَائِشَةَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ .
আয়েশা (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: জ্বর জাহান্নামের বাষ্পের কারণে হয়ে থাকে, সুতরাং তাকে পানি দিয়ে ঠাণ্ডা কর। (বোখারী, কিতাব বাদউল খালক; বাব ফি সিফাতিন্নার)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00