📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নাম সমস্ত জাহান্নামীকে চূর্ণ বিচূর্ণ করে দিবে

📄 জাহান্নাম সমস্ত জাহান্নামীকে চূর্ণ বিচূর্ণ করে দিবে


৬. জাহান্নামের আগুন তাতে প্রবেশকারী সমস্ত মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দিবে।

كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ - وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ - نَارُ اللَّهِ الْمُوقَدَةُ - الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ - إِنَّهَا عَلَيْهِمْ مُوْصَدَةٌ - فِي عمد ممدد.
কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, আপনি কি জানেন হুতামা কি? এটা আল্লাহর প্রজ্জলিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে, এতে তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। দীর্ঘায়িত স্তম্ভসমূহে।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের জ্বালানী হবে মানুষ ও পাথর

📄 জাহান্নামের জ্বালানী হবে মানুষ ও পাথর


৭. জাহান্নামের আগুনের জ্বালানী হবে পাথর ও মানুষ।

فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ .
সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। (সূরা বাক্বারা- ২৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি

📄 জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি


৮. জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি গরম আর তার প্রতি অংশে গরমের এত প্রচণ্ডতা রয়েছে যেমন দুনিয়ার আগুনে রয়েছে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ نَارُكُمْ هَذِهِ الَّتِي يُوقِدُ ابْنُ آدَمَ جُزْءٌ مِّنْ سَبْعِينَ جُزْءٌ مِنْ حَرِّجَهَنَّمَ قَالُوا وَاللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّهَا فُضْلَتْ عَلَيْهَا بِتِسْعَةِ وَسِيِّينَ جُزْءٌ كُلَّهَا مِثْلُ حَرِّهَا .
আবু হুরাইরা (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: তোমাদের এ আগুন যা আদম সন্তান জ্বালায়, তা জাহান্নামের আগুনের ৭০ ভাগের এক ভাগ। তারা (সাহাবাগণ) বলল: আল্লাহর কসম! যদি (দুনিয়ার আগুনের মত হত) তাহলেই তো যথেষ্ট ছিল, হে আল্লাহর রাসূল! তিনি বললেন: কিন্তু তা হবে দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি গরম। আর তার প্রত্যেকটি অংশ দুনিয়ার আগুনের ন্যায় গরম হবে। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়িমিহা। বাবু জাহান্নাম)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামকে সর্বদা প্রজ্জ্বলিত করা হচ্ছে

📄 জাহান্নামকে সর্বদা প্রজ্জ্বলিত করা হচ্ছে


৯. জাহান্নামের পাহারাদার একাধারে জাহান্নামের আগুন প্রজ্জলিত করে চলেছে।

عَنْ سَمُرَةَ (رضى) قَالَ قَالَ النَّبِيُّ اللهِ رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أنْبَانِي قَالَا الَّذِي يُوقِدُ النَّارَ مَالِكٌ خَازِنُ النَّارِ وَأَنَا جِبْرِيلُ وَهُذَا مِيكَائِيلُ .
সামুরা বিন জুন্দাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী কারীম ইরশাদ করেছেন: আজ রাতে আমি স্বপ্নে দেখলাম যে আমার নিকট দুজন লোক এসেছে এবং তারা বলল: যে ব্যক্তি আগুন প্রজ্জলিত করছে সে জাহান্নামের পাহারাদার 'মালেক' আর আমি জিবরীল, আর সে হল মীকাঈল। (বোখারী, কিতাব বাদউল খালক, বাব যিকরিল মালাইকা)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00