📄 জাহান্নামের আগুন ধারাবাহিকভাবে উত্তপ্ত হবে, ঠাণ্ডা হবে না
৪. জাহান্নামের আগুন ধারাবাহিকভাবে উত্তপ্ত হবে যা কখনো ঠাণ্ডা হবে না।
فَانْذَرْتُكُمْ نَارًا تَلَظَّى - সুতরাং আমি তোমাদেরকে প্রজ্জলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। (সূরা লাইল-১৪)
نَارٌ حَامِيَةٌ .
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। (সূরা গাশিয়া-৪)
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ - وَمَا أَدْرَاكَ مَاهِيَهُ - نَارٌ حَامِيَةٌ .
আর যার পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া, আপনি কি জানেন তা কি? তা প্রজ্জলিত অগ্নি। (সূরা কারিয়াহ-৮, ১১)
📄 জাহান্নামের আগুন যখন ঠাণ্ডা হতে যাবে, পাহারাদাররা উত্তপ্ত করবে
৫. জাহান্নামের আগুন যখনই ঠাণ্ডা হতে যাবে, তখনই তার পাহারাদার তা উত্তপ্ত করে দিবে।
كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا .
যখনই তা নির্বাপিত হওয়ার উপক্রম হবে, তখন তাদের জন্য অগ্নি আরো বৃদ্ধি করে দিব। (সূরা বানী ইসরাঈল- ৯৭)
📄 জাহান্নাম সমস্ত জাহান্নামীকে চূর্ণ বিচূর্ণ করে দিবে
৬. জাহান্নামের আগুন তাতে প্রবেশকারী সমস্ত মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দিবে।
كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ - وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ - نَارُ اللَّهِ الْمُوقَدَةُ - الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ - إِنَّهَا عَلَيْهِمْ مُوْصَدَةٌ - فِي عمد ممدد.
কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, আপনি কি জানেন হুতামা কি? এটা আল্লাহর প্রজ্জলিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে, এতে তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। দীর্ঘায়িত স্তম্ভসমূহে।
📄 জাহান্নামের জ্বালানী হবে মানুষ ও পাথর
৭. জাহান্নামের আগুনের জ্বালানী হবে পাথর ও মানুষ।
فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ .
সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। (সূরা বাক্বারা- ২৪)