📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আগুনের সাধারণ স্ফুলিঙ্গ অট্টালিকার সম হবে

📄 জাহান্নামের আগুনের সাধারণ স্ফুলিঙ্গ অট্টালিকার সম হবে


৩. জাহান্নামের আগুনের একটি সাধারণ স্ফুলিঙ্গ অট্টালিকার সম হবে।

انْطَلِقُوا إِلَى ظِلَّ ذِي ثَلَاثِ شُعَبٍ لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ كَأَنَّهُ جَمَالَتْ صُفْرٌ .
চল তোমরা তিন কুণ্ডলীবিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে যেন সে পীত বর্ণ উষ্ট্র শ্রেণী। (সূরা মুরসালাত ৩০-৩৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আগুন ধারাবাহিকভাবে উত্তপ্ত হবে, ঠাণ্ডা হবে না

📄 জাহান্নামের আগুন ধারাবাহিকভাবে উত্তপ্ত হবে, ঠাণ্ডা হবে না


৪. জাহান্নামের আগুন ধারাবাহিকভাবে উত্তপ্ত হবে যা কখনো ঠাণ্ডা হবে না।

فَانْذَرْتُكُمْ نَارًا تَلَظَّى - সুতরাং আমি তোমাদেরকে প্রজ্জলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। (সূরা লাইল-১৪)

نَارٌ حَامِيَةٌ .
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। (সূরা গাশিয়া-৪)

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ - وَمَا أَدْرَاكَ مَاهِيَهُ - نَارٌ حَامِيَةٌ .
আর যার পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া, আপনি কি জানেন তা কি? তা প্রজ্জলিত অগ্নি। (সূরা কারিয়াহ-৮, ১১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আগুন যখন ঠাণ্ডা হতে যাবে, পাহারাদাররা উত্তপ্ত করবে

📄 জাহান্নামের আগুন যখন ঠাণ্ডা হতে যাবে, পাহারাদাররা উত্তপ্ত করবে


৫. জাহান্নামের আগুন যখনই ঠাণ্ডা হতে যাবে, তখনই তার পাহারাদার তা উত্তপ্ত করে দিবে।

كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا .
যখনই তা নির্বাপিত হওয়ার উপক্রম হবে, তখন তাদের জন্য অগ্নি আরো বৃদ্ধি করে দিব। (সূরা বানী ইসরাঈল- ৯৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নাম সমস্ত জাহান্নামীকে চূর্ণ বিচূর্ণ করে দিবে

📄 জাহান্নাম সমস্ত জাহান্নামীকে চূর্ণ বিচূর্ণ করে দিবে


৬. জাহান্নামের আগুন তাতে প্রবেশকারী সমস্ত মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দিবে।

كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ - وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ - نَارُ اللَّهِ الْمُوقَدَةُ - الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ - إِنَّهَا عَلَيْهِمْ مُوْصَدَةٌ - فِي عمد ممدد.
কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, আপনি কি জানেন হুতামা কি? এটা আল্লাহর প্রজ্জলিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে, এতে তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। দীর্ঘায়িত স্তম্ভসমূহে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00