📄 জাহান্নামের প্রথম স্ফুলিঙ্গই মাংসকে হাড্ডি থেকে আলাদা করবে
১. জাহান্নামের আগুনের প্রথম স্ফুলিঙ্গই জাহান্নামীদের দেহের মাংসকে হাড্ডি থেকে আলাদা করে দিবে।
تلفَحُ وَجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ .
আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, আর তারা তাতে বীভৎস আকার ধারণা করবে। (সূরা মু'মিনুন-১০৪)
كَلَّا إِنَّهَا لَى نَزَّاعَةٌ لِلشَّوى .
কখনো নয় নিশ্চয় এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে। (সূরা মায়ারিজ-১৫, ১৬)
📄 জাহান্নামের আগুনে মৃত্যুও হবে না জীবিতও থাকবে না
২. জাহান্নামের আগুন মানুষকে না জীবিত থাকতে দিবে আর না মরতে দিবে।
وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ لَا تُبْقِي وَلَا تَذَرُ لَوَّاحَةٌ لِلْبَشَرِ.
আপনি কি জানেন অগ্নি কি? এটা অক্ষতও রাখবে না এবং ছাড়বেও না, মানুষকে দগ্ধ করবে। (সূরা মুদ্দাসসির- ২৭-২৯)
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى .
আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে, সে মহা অগ্নিতে প্রবেশ করবে, অতপর সেখানে সে মরবেও না আর জীবন্তও থাকবে না। (সূরা আ'লা- ১১, ১৩)
📄 জাহান্নামের আগুনের সাধারণ স্ফুলিঙ্গ অট্টালিকার সম হবে
৩. জাহান্নামের আগুনের একটি সাধারণ স্ফুলিঙ্গ অট্টালিকার সম হবে।
انْطَلِقُوا إِلَى ظِلَّ ذِي ثَلَاثِ شُعَبٍ لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ كَأَنَّهُ جَمَالَتْ صُفْرٌ .
চল তোমরা তিন কুণ্ডলীবিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে যেন সে পীত বর্ণ উষ্ট্র শ্রেণী। (সূরা মুরসালাত ৩০-৩৩)
📄 জাহান্নামের আগুন ধারাবাহিকভাবে উত্তপ্ত হবে, ঠাণ্ডা হবে না
৪. জাহান্নামের আগুন ধারাবাহিকভাবে উত্তপ্ত হবে যা কখনো ঠাণ্ডা হবে না।
فَانْذَرْتُكُمْ نَارًا تَلَظَّى - সুতরাং আমি তোমাদেরকে প্রজ্জলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। (সূরা লাইল-১৪)
نَارٌ حَامِيَةٌ .
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। (সূরা গাশিয়া-৪)
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ - وَمَا أَدْرَاكَ مَاهِيَهُ - نَارٌ حَامِيَةٌ .
আর যার পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া, আপনি কি জানেন তা কি? তা প্রজ্জলিত অগ্নি। (সূরা কারিয়াহ-৮, ১১)