📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীরা বারবার মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু হবে না

📄 জাহান্নামীরা বারবার মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু হবে না


৭. জাহান্নামের আযাবে অসহ্য হয়ে জাহান্নামী মৃত্যু কামনা করবে কিন্তু তার মৃত্যু হবে না।

وَإِذَا الْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ نُبُورًا لا تَدْعُوا الْيَوْمَ نُبُورًا وَاحِدًا وَادْعُوا نُبُورًا كَثِيرًا .
যখন এক শিকলে কতিপয় ব্যক্তি বাঁধা অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে, বলা হবে তখন সেখানে তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাক। (সূরা ফুরকান- ১৩, ১৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আগুন বারবার প্রজ্জলিত করা হবে

📄 জাহান্নামের আগুন বারবার প্রজ্জলিত করা হবে


৮. জাহান্নামের আগুন যখনই হালকা হতে শুরু করবে তখনই ফেরেশতাগণ তাকে প্রজ্জলিত করবে।

وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِنْ دُونِهِ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمَّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا .
আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েতপ্রাপ্ত হয়, আর যাদেরকে পথভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ব্যতীত আর কোন সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব, তাদের মুখে ভর করে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুক ও বধির অবস্থায়, তাদের আবাসস্থল জাহান্নাম। (তার আগুন) যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তাদের জন্য অগ্নি আরো প্রজ্জলিত করে দিব। (সূরা বানী ইসরাঈল-৯৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আযাব কখনো হালকা করা হবে না

📄 জাহান্নামের আযাব কখনো হালকা করা হবে না


৯. জাহান্নামীদের ওপর তাদের আযাব এক পলকের জন্যও হালকা করা হবে না।

وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ .
আর যারা কাফের, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদেরকে মৃত্যুর আদেশও দেয়া হবে না যে, তারা মরে যাবে, আর তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। (সূরা ফাতির-৩৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আযাব জীবনকে সংকীর্ণময় করে দিবে

📄 জাহান্নামের আযাব জীবনকে সংকীর্ণময় করে দিবে


১০. জাহান্নামের আযাব জীবনকে সংকীর্ণময় করে দিবে।

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا.
আর যারা বলে, হে আমার পালনকর্তা! আমাদের নিকট থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও, নিশ্চয়ই এর শাস্তি নিশ্চিত বিনাশ। বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কতই না নিকৃষ্টস্থান। (সূরা ফুরকান-৬৫, ৬৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00