📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আযাব দেখেই কাফেরের চেহারা কালো হয়ে যাবে

📄 জাহান্নামের আযাব দেখেই কাফেরের চেহারা কালো হয়ে যাবে


৫. জাহান্নামের আযাব দেখামাত্রই কাফেরের চেহারা কালো হয়ে যাবে।
وَالَّذِينَ كَسَبُوا السَّيِّئَاتِ جَزَاءُ سَيِّئَةٍ بِمِثْلِهَا وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ مَّا لَهُمْ مِّنَ اللَّهِ مِنْ عَاصِمٍ كَأَنَّمَا أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطَعًا مِّنَ اللَّيْلِ مُظْلِما أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ .
আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ-অসৎ কর্মের বদলায় সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবরিত করে ফেলবে, কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে। তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আঁধার রাতের টুকরো দিয়ে, এরা হল জাহান্নামের অধিবাসী। তারা সেখানে থাকবে অনন্তকাল। (সূরা ইউনুস-২৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীদের চামড়া বার বার পরিবর্তন করা হবে

📄 জাহান্নামীদের চামড়া বার বার পরিবর্তন করা হবে


৬. জাহান্নামীদের চামড়া যখন জ্বলে যাবে, তখন সাথে সাথে অন্য চামড়া লাগানো হবে, যেন আযাবের ধারাবাহিকতার কোন বিরতি না ঘটে।
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًا كَلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ إِنَّ اللهَ كَانَ عَزِيزًا حَكِيمًا .
নিশ্চয়ই যারা আমার নির্দেশনাসমূহকে অস্বীকার করবে, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে, তখন আবার আমি তা পরিবর্তন করে দিব অন্য চামড়া দিয়ে। যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞার অধিকারী। (সূরা নিসা- ৫৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামীরা বারবার মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু হবে না

📄 জাহান্নামীরা বারবার মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু হবে না


৭. জাহান্নামের আযাবে অসহ্য হয়ে জাহান্নামী মৃত্যু কামনা করবে কিন্তু তার মৃত্যু হবে না।

وَإِذَا الْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ نُبُورًا لا تَدْعُوا الْيَوْمَ نُبُورًا وَاحِدًا وَادْعُوا نُبُورًا كَثِيرًا .
যখন এক শিকলে কতিপয় ব্যক্তি বাঁধা অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে, বলা হবে তখন সেখানে তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাক। (সূরা ফুরকান- ১৩, ১৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের আগুন বারবার প্রজ্জলিত করা হবে

📄 জাহান্নামের আগুন বারবার প্রজ্জলিত করা হবে


৮. জাহান্নামের আগুন যখনই হালকা হতে শুরু করবে তখনই ফেরেশতাগণ তাকে প্রজ্জলিত করবে।

وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِنْ دُونِهِ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمَّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا .
আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েতপ্রাপ্ত হয়, আর যাদেরকে পথভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ব্যতীত আর কোন সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব, তাদের মুখে ভর করে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুক ও বধির অবস্থায়, তাদের আবাসস্থল জাহান্নাম। (তার আগুন) যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তাদের জন্য অগ্নি আরো প্রজ্জলিত করে দিব। (সূরা বানী ইসরাঈল-৯৭)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00